এক্সপ্লোর

Kharagpur BJP: চাকরির নামে 'প্রতারণা', দিলীপের মঞ্চ থেকে মহিলাকে টেনে নামিয়ে মার

Chaos in Kharagpur Dilip Stage: চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মারের অভিযোগ। কী বললেন দিলীপ ঘোষ ?

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে (Kharagpur) দিলীপ ঘোষের (Dilip Ghosh) মঞ্চেই ‘প্রতারক’! চাকরির নামে প্রতারণার অভিযোগে বিজেপির সভাতেই ধুন্ধুমার দিলীপের মঞ্চ থেকে টেনে নামিয়ে মহিলাকে দড়ি দিয়ে বেঁধে মারের অভিযোগ।খড়গপুরের গোলবাজারে রেলে বিজেপির শ্রমিক সংগঠনের সভায় এই ঘটনা ঘিরে বিতর্কের ঝড়। মালদা থেকে আসা একজনকে প্রতারক বলে অভিযোগ সংগঠনেরই একাংশের।

অনুষ্ঠানে চলাকালীনই মঞ্চ থেকে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক মারের অভিযোগ। মারধরের পরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন বিজেপিরই শ্রমিক সংগঠনের কর্মীরা। প্রতারণার অভিযোগ নিয়ে মুখে কুলুপ বিজেপির শ্রমিক সংগঠনের নেতাদের। 'কিছু জানার থাকলে সংগঠনের নেতাদের জিজ্ঞেস করুন', মন্তব্য দিলীপ ঘোষের। প্রসঙ্গত, চাকরির নামে প্রতারণার অভিযোগ এই প্রথমবার নয়, রাজ্যে একের পর এক মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের। তারমধ্যে অন্যতম এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। এই মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যা নিয়ে সরব রাজ্য বিজেপি সহ বিরোধীরা। আর এবার উলটপূরাণ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। গরুপাচার মামলায় এবং এসএসসি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত এবং মদন। এদিকে অনুব্রত, শাসকদলকে পাশে পেলেও, একাকী পার্থ। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারে কটাক্ষ উঠেছে। তার মাঝেই অর্পিতা-পার্থকে নিয়ে তৈরি হয়েছে একাধিক মিম। তাঁদের ফ্ল্যাট থেকে একাধিক বিস্ফোরক তথ্য বাইরে এসেছে।

আরও পড়ুন, 'এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে', অনুপম ইস্যুতে তোপ সৌগত-র 

 পার্থ গ্রেফতারের পর নাম না নিয়ে মমতা বলেছেন, প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক হোক। এই ঘটনায় একাধিকবার মুখ খুলেছেন দিলীপ ঘোষ।  প্রসঙ্গত, এসএসসিনিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম দিকে সিবিআই দফতরে তলব করা হচ্ছিল। কিন্তু আচমকাই পার্থ-সহ রাজ্যের একাধিক হেভিওয়েটের বাড়িতে অভিযান চালায় ইডি। আর তারপরেই বেরিয়ে আসে অর্পিতা-র যোগ সূত্র। বেরিয়ে পড়ে কোটি কোটি টাকা, সোনা, কোম্পানির হদিস। গ্রেফতার হন পার্থ। প্রথম কয়েকদিন মুখ না খুললেও, পরে সংবাদ মাধ্যমের সামনে তিনি আচমকাই বলে ওঠেন, 'আমার টাকার নয়। আমি ষড়যন্ত্রের শিকার।' যদিও একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, কারা ষড়যন্ত্র করেছে ? বলুন, বলেছেন দিলীপ। অবশেষে এবার আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ। তিনি বলেন 'সময় মতো সব প্রমাণ হবে, কেউ ছাড় পাবে না।' দিলীপ ঘোষ এদিন বলেন, 'কেউ ছাড় পাবে না, বলছেন তো অনেকদিন পার্থ চট্টোপাধ্যায়। উনি ছাড় পাবেন না এটাতো আমরা নিশ্চিত। উনি একা এই পাপের সঙ্গে যুক্ত নন আমরা জানি। আর যারা যুক্ত তাঁদের নাম বলুন।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget