এক্সপ্লোর

Netai Killing: ৮ বছর পর জেল থেকে মুক্তি নেতাই কাণ্ডে ধৃত লালগড়ের সিপিআইএম নেত্রীর

Netai Killing Fullara Mandal Released: আট বছর পর মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেলেন লালগড়ের সিপিআইএম নেত্রী, নেতাই কাণ্ডে ধৃত ফুল্লরা মণ্ডল ।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: আট বছর পর মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পেলেন লালগড়ের সিপিআইএম নেত্রী, নেতাই কাণ্ডে ( Netai Killing Case) ধৃত ফুল্লরা মণ্ডল (Fullara Mandal )। উল্লেখ্য, লালগড়ের নেতাই গ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় ৯ জন গ্রামবাসীর। জখম হন ২৮ জন। এঁরা প্রত্যেকেই পুলিশের বিরুদ্ধে মিছিলে নেমেছিলেন। লালগড়ের নেতাই গণহত্যা কাণ্ডে ধৃত সিপিআইএম নেত্রী ফুল্লরা মণ্ডল জামিন পেয়ে মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন শুক্রবার।

আট বছর পর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন লালগড়ের সিপিআইএম নেত্রী ফুল্লরা মণ্ডল

এই উপলক্ষে শুক্রবার বেলা ১১ টায় সিপিআইএমের জেলা কমিটির সমস্ত নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় সংশোধনাগার চত্বরে। জেল থেকে বের হতেই পরিবারের সামনেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানিয়ে মিছিল করে নিয়ে যান বাম নেতারা। ফুল্লরাকে বের করে নিয়ে যাওয়ার সময় নেতাই কাণ্ড নিয়ে শাসক দলকেই দায়ী করে যান সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মারা যান ন’জন গ্রামবাসী। জখম হয়েছিলেন ২৮ জন। এঁরা প্রত্যেকেই পুলিশের বিরুদ্ধে মিছিলে নেমেছিলেন। মাওবাদীদের বিরুদ্ধে পুলিশি অভিযানের প্রতিবাদ মিছিল। স্থানীয় সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা সেই মিছিল লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ দায়ের হয়। মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় ২০ জন। ফুল্লরা তাঁদের মধ্যে একজন। 

আরও পড়ুন,'আমি ফ্ল্যাটেই আছি', সিবিআই-র লুকআউট নোটিসের মাঝেই খোঁজ মিলল মানিকের

সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন,"রাজ্য সরকার চরম নির্মম,তাই বাড়ির লোক মারা গেল একবারও প্যারোলে মুক্তির সুযোগ দেয়নি। লালগড় ও নেতাই থেকে ক্ষমতা দখল করতে ফুল্লরাকে সরানোর প্রয়োজন ছিল শাসক দল তৃণমূলের। তাই মাওবাদীদের সঙ্গে যোগসাজ করে এই গণহত্যার প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল। একথা বই লিখে জানিয়েছি। রাজ্য সরকারের দম থাকলে চ্যালেঞ্জ করুক।' পশ্চিম মেদিনীপুরের পিংলার বিধায়ক অজিত মাইতি বলেছেন, 'এঁরা হার্মাদ। গণহত্যা করে ঘৃণ্য অধ্যায় তৈরি করে। আজকের দিনটাকে কালো দিবস বলে পালন করব। ফুল্লরাকে সবাই ঘৃণা করবে।'

নেতাই মামলা, ধৃত ২০ জনের মধ্যে, ২ নাবালককে আগেই জামিনে মুক্ত করা হয়। এরপর, জামিন পেলেন ফুল্লরা। এখনও জেলবন্দি বাকি ১৭ জন অভিযুক্ত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget