এক্সপ্লোর

West Midnapore News: সহপাঠীদের ডাকাডাকিতেও খুলল না দরজা, ১৫ দিনের মাথায় ফের খড়গপুর IIT-র পড়ুয়ার রহস্যমৃত্যু !

IIT Third Year Student Death Mystery : খড়গপুর IIT-র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আসিফ, হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ

পশ্চিম মেদিনীপুর: ১৫ দিনের মাথায় ফের খড়গপুর IIT-র পড়ুয়ার রহস্যমৃত্যু। হস্টেলের ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। মৃত পড়ুয়া বিহারের বাসিন্দা মহম্মদ আসিফ কামার। খড়গপুর IIT-র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন আসিফ। গতকাল রাতে সহপাঠীদের ডাকাডাকিতে দরজা না খোলায় হস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে ওই পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে।

আরও পড়ুন, খেলার বল গেল প্রোমোটারের ফ্ল্যাটে, কিশোরদের বাঁশপেটা ! গুরুতর জখম ২, মর্মান্তিক ঘটনা রিজেন্ট পার্কে..

চলতি বছরের এপ্রিল মাসেই  আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ।মৃতের নাম অনিকেত ওয়ালকর। ২২ বছরের তরুণ মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা। খড়গপুর IIT-র সমুদ্রবিদ্যা ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন অনিকেত। গতবছরের মাঝামাঝি সেবার খড়গপুর আইআইটিতে  ফৈজন আহমেদের রহস্যমৃত্যু ঘিরে দেখা দিয়েছিল সন্দেহের মেঘ। CBI চেয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। আইআইটির হস্টেলে সেবার তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র ফৈজানের দেহ উদ্ধার করা হয়েছিল।   CBI তদন্ত চেয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী।

'দ্বিতীয় অটোপসিতে দেহে গুলির চিহ্ন, গলায় কোপানোর ক্ষত', স্বচ্ছ-নিরপেক্ষ CBI-এর হাতে তদন্তভার দিন, আবেদন করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা।  CID তদন্ত বা SIT গঠনের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মৃতের পরিবার। আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত, রুজু হয়েছিল খুনের মামলা। 'আত্মহত্যা নয়, খুন করা হয়েছিল তিনসুকিয়ার বাসিন্দা ফৈজানকে', সন্দেহ অসমের মুখ্যমন্ত্রী, মমতার কাছে CBI তদন্তের আবেদন। 

আত্মহত্যা নয়, খুন। এক কানের নীচে অস্ত্রের আঘাত, আরেক কানের নীচে গর্ত। ২০২২-এ খড়গপুরে আইআইটি ছাত্রের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত। ২০২২-এর অক্টোবর মাসে রহস্যজনকভাবে মৃত্যু হয় খড়গপুর IIT-র মেধাবী ছাত্র ফয়জান আহমেদের।তার প্রায় দেড়বছরের মাথায় কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল IIT-র সর্বভারতীয় পরীক্ষায় একাদশ স্থানাধিকারী ফয়জানের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট। ফয়জান আহমেদকে খুন করা হয়েছিল বলে রিপোর্টে জানিয়েছিলেন বর্ষীয়ান ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্ত।

 ২০২২ -এর ১১ অক্টোবর থেকে খড়গপুর IIT-র তৃতীয় বর্ষের পড়ুয়া ফয়জান আহমেদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ঘটনাচক্রে সেই সময়ই তাঁর রুমমেট ঘরে ছিলেন না। ৩ দিন পর, ১৪ অক্টোবর সেই রুমমেট ফিরে ঘরের দরজা খোলেন। তখনই দেখা যায় ঘরের ভিতরে পড়ে রয়েছে ফয়জানের মৃতদেহ। রহস্য়জনকভাবে দেহে পচন ধরলেও কোনও দুর্গন্ধ বেরোয়নি। প্রথম ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কার্যত আত্মহত্যার তত্ত্ব উঠে এলেও ,খুন করা হয়েছে মেধাবী ফয়জানকে, এই দাবিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করেছিল নিহত পড়ুয়ার পরিবার।যার প্রেক্ষিতে ফরেন্সিক বিশেষজ্ঞ অজয়কুমার গুপ্তকে তার মতামত দিতে বলেথিল আদালত। 

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget