এক্সপ্লোর

Paschim Medinipur : জন্ম থেকে ‘ঠোঁট কাটা’ মেয়ে, নদীতে 'ডুবিয়ে মারল' বাবা-মা

West Midnapore News: একে দুই মেয়ের পর আরও এক মেয়ে, তাও আবার ঠোঁট কাটা, তাই বাবা-মা সিদ্ধান্ত নেয় মেয়েকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার। যেমন ভাবা , তেমন কাজ।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : ২০০৮ সালে অস্কার পেয়েছিল ডক্যুমেন্টারি স্মাইল পিঙ্কি। বারাণসীর কাছের একটি গ্রামের এক গরিব পরিবারে কাটা ঠোঁট নিয়ে জন্মেছিল পিঙ্কি। সারা গ্রামে তার কোণঠাসা হয়ে পড়া, স্কুলে যেতে না পারা, হতাশার জীবন কাটানোর ভয়াবহ এক ছবি উঠে এসেছিল ওই আমেরিকান তথ্যচিত্রে। সেই ছবি দেখিয়েছিল সমস্যা থেকে উত্তরণের পথও। কিন্তু আজও 'পিঙ্কি'র মতো অনেক মেয়েরা হতভাগ্যই। প্রমাণ করল ঘাটালের এক ঘটনা।

ঘরে আছে আরও দুই মেয়ে। তারপর কোলে এল আরেক মেয়ে। তার আবার ঠোঁটের উপরের অংশ কাটা।  সে ভালভাবে খেতে পারে না মায়ের বুকের দুধও। আর তাই নিয়েই গরির রাজমিস্ত্রির পরিবারে তীব্র অশান্তি। একে দুই মেয়ের পর আরও এক মেয়ে, তাও আবার ঠোঁট কাটা, তাই বাবা-মা সিদ্ধান্ত নেয় মেয়েকে নদীর জলে ভাসিয়ে দেওয়ার। যেমন ভাবা , তেমন কাজ। দুই মাসের কন্যাসন্তানকে ঝুমি নদীতে ফেলে দিল  বাবা। 

 ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দুই গ্রাম পঞ্চায়েতে  রামচক গ্রামে।  গত মঙ্গলবার ওই গ্রামের  এক ব্যাক্তি তার তৃতীয় কন্যা সন্তানকে ঝুমি নদীর জলে ফেলে দেয়। তারপর মঙ্গল পেরিয়ে শুক্র। জানাজানি হত না, যদি না আইসিডিএস কর্মীরা খোকন হাজরার বাড়িতে হাজির হতেন ওই শিশুকে দেখতে । সেখানে গিয়ে দু-মাসের কন্যাসন্তানকে দেখতে চান তাঁরা। শিশুর খোঁজ না পেয়ে তৎক্ষণাৎ আইসিডিএস কর্মীরা গ্রাম পঞ্চাতের প্রধান কে জানান।  তারপরই খবর দেওয়া হয় পুলিশে।

 গ্রামীন পুলিশ খবর দেয় ঘাটাল থানায় । কিছুক্ষনের মধ্যেই ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় পৌঁছান ওই এলাকায়। সমস্ত দিক খতিয়ে দেখে আটক করে ওই শিশুর বাবা ও মাকে। স্থানীয়রাই জানান, পেশায় রাজমিস্ত্রির কাজ করে শিশুটির বাবা। পুলিশ সূত্রে খবর,  বাচ্চার বাবাই আটক হওয়ার পর পুলিশের কাছে জানায়, জন্মের পর থেকেই ঠোঁটের ওপর দিকটি কাটা ছিল শিশুটির। তার ফলে স্তন্যপান করতে পারছিল না সে। সেইসব নিয়ে বাড়িতে নানান রকম অশান্তি শুরু হয়। সেই কারণেই এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করে সে। গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়া রায় বলেন, এটি একটি ন্দনীয় ঘটনা এদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। 

আরও পড়ুন :              

ভারতীয় জাদুঘর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট

ভিডিও

Ratna Debnath:
Bhangar News | তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় বিজেপি, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ
Kunal Ghosh: 'Mamata Banerjee-র উপর আক্রমণের প্রতিবাদে বিধানসভায় প্রতিবাদ কর্মসূচি', পোস্ট কুণালের
Mamata Banerjee: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় | Halisahar | ABP Ananda
Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget