এক্সপ্লোর

Bomb Hoax At Indian Museum : ভারতীয় জাদুঘর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

Indian Museum মেলে বলা হয় জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা :  শীতের মরসুম। ফলে এই সময় ভিড় লেগেই থাকে কলকাতার বিশেষ দর্শনীয় স্থানগুলিতে। আর এর মধ্যেই এল হুমকি মেল। মুহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ভারতীয় জাদুঘরে ।

সূত্রের খবর, শুক্রবার সকালে বোমা দিয়ে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। জাদুঘর কর্তৃপক্ষে মেল করে টেরোরাইজার ১১১ নামে এক সংগঠন। মেলে বলা হয় জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে। মেল পাওয়ার পরই জাদুঘর খালি করে দেওয়া হয়।

জাদুঘরে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড, চলছে তল্লাশি। জাদুঘরে অনেক বড় বড় ঘর, দরজা। তাই কোনায় কোনায় চলছে তল্লাশি। কোনও জিনিসের আড়ালে বোমা রয়েছে কি না , তাও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। আপাতত জাদুঘর ফাঁকা করে খোঁজার কাজ চলছে। 

 

আরও পড়ুন : 

শীত উধাও ! আজ-কালের মধ্যেই নামবে বৃষ্টি, কোথায় কোথায় জানাল আবহাওয়া দফতর 

সাম্প্রতিক অতীতে ভারতের বিভিন্ন জায়গাতেই বোমাতঙ্ক ছড়িয়েছিল।   যদিও সেগুলো বেশিরভাগই হুমকিই ভুয়ো প্রমাণিত হয়েছে।

গত অক্টোবরে কলামন্দিরের কাছে এজেসি বোস রোডে পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই খবর দেন শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ এসে রাস্তা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রাত ১২টা নাগাদ স্যুটকেস উদ্ধার করে দেখা যায়, তার ভিতরে রয়েছে ইটের টুকরো আর খবরের কাগজ। 

তার আগে জুন মাসে  বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। লন্ডনগামী বিমানে বোমা রাখা আছে বলে দাবি করেছিলেন এক যাত্রী। তার জেরে ছড়ায় আতঙ্ক। ভোররাতে ১৮৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল সেই কাতার এয়ারলাইন্সের বিমানটির। রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানের ভিতর বোমা রাখা আছে বলে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু না পাওয়ায়,  কলকাতা থেকে উড়ে যায় কাতার এয়ারলাইন্সের বিমান। 

 কয়েকমাস আগে বোমার হুমকি পাওয়ার পর বেঙ্গালুরুর এক স্কুল কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। একজন ব্যক্তি কর্ণাটকের রাজভবনে বোমার হুমকিও পাঠিয়েছিলেন, যদিও গ্রেফতারের পর দেখা যায় তিনি স্রেফ লোকের মনে কৌতূহল জাগানোর জন্য এটি করেছিলেন। অতি সম্প্রতি, উত্তর প্রদেশের অযোধ্যা রামমন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল। 

আরও পড়ুন: প্রতিটি প্রশ্নপত্রে ‘স্বতন্ত্র কোড’! মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে নয়া ব্যবস্থা পর্ষদের

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget