এক্সপ্লোর

West Midnapore News: তৃণমূল নেতার রোষে দলেরই কর্মী! গ্রামবাসীদের হয়ে আবাস যোজনার বাড়ি চাইতেই মার, ভাঙল পা

বঞ্চিত গ্রামবাসীদের হয়ে চেয়েছিলেন, আবাস যোজনার বাড়ি। অভিযোগ, জুটেছে লাঠির বাড়ি! মেরে দলীয় কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: আবাস-দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের কর্মসূচিতে যোগ দেওয়ায় তৃণমূল নেতার রোষে শাসকদলেরই কর্মী! মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গুরুতর জখম তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি।

বঞ্চিত গ্রামবাসীদের হয়ে চেয়েছিলেন, আবাস যোজনার বাড়ি। অভিযোগ, জুটেছে লাঠির বাড়ি! মেরে দলীয় কর্মীর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলেরই অঞ্চল সভাপতির বিরুদ্ধে। আবাস-দুর্নীতির অভিযোগ ঘিরে রাজ্যে যখন শোরগোল, অভিযোগ খতিয়ে দেখে যখন সবেমাত্র ফিরে গিয়েছে কেন্দ্রীয় দল। তখন তৃণমূলের মারে তৃণমূলের পা ভাঙার অভিযোগকে ঘিরে শাসক দলের অন্দরের বিবাদ প্রকাশ্যে এসেছে পশ্চিম মেদিনীপুরের মকরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। 

ঘটনার সূত্রপাত শুক্রবার। আবাস যোজনার বাড়ি প্রাপকদের তালিকায় দুর্নীতি হয়েছে, এই অভিযোগে মকরামপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান বেশ কিছু গ্রামবাসী। তাঁদের সঙ্গে বিক্ষোভ দেখান পুলক শাসমল নামে এক তৃণমূলকর্মীও।

অভিযোগ, সেই কারণে শনিবার সকালে তৃণমূলেরই অঞ্চল সভাপতি লক্ষী শিট মারধর করে তাঁর পা ভেঙে দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। ঘটনায় শাসকদলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। গুরতর জখম অবস্থায় তৃণমূলকর্মীর চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ক্ষোভ তৃণমূলের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যার: আবাস-তালিকা থেকে নাম বাদ পড়ায়, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে এসে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যা। পঞ্চায়েত ভোটে এর প্রভাব পড়বে বলেও দাবি করেছেন শাসকদলের দুই নেতা-নেত্রী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। তৃণমূলের বুথ সভাপতি ও পঞ্চায়েত সদস্যার অভিযোগ, সমীক্ষার পর, প্রকৃত প্রাপকদের নাম আবাস-তালিকা থেকে বাদ পড়ায়, গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হচ্ছে। দায় এড়িয়ে তৃণমূল প্রধানের সাফাই, সমীক্ষার কাজ করেছেন পঞ্চায়েত অফিসের কর্মী ও আশা কর্মীরা। 

শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি: আবাস যোজনায় দুর্নীতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় দলের রাজ্য ছাড়ার দিনই ফের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এবার ১৫টি জেলায় কেন্দ্রীয় দল আসবে, মন্তব্য বিরোধী দলনেতার। সংগঠন নেই, দেউলিয়াপনার প্রকাশ, পাল্টা আক্রমণ করে মন্তব্য করল তৃণমূল।  

বিডিওদের বিরুদ্ধে অভিযোগ: আবাস-দুর্নীতিতে সমান দায়ী বিডিওরাও। বিস্ফোরক মন্তব্য করলেন হাওড়ার শ্যামপুরের তৃণমূল বিধায়ক। সরকারি আধিকারিকরা সরকারকে বিড়ম্বনায় ফেলার জন্যই এসব করেছেন বলে অভিযোগ করে তাঁর দাবি, কৈফিয়ত দিতে হলে বিডিও দিন। নিজেরা দুর্নীতি করে বিডিওর ঘাড়ে দোষ চাপাচ্ছে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। 

সেরা শিরোনাম

Hooghly News: উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
উত্তরপাড়ায় বালি চুরির পর্দাফাঁস, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, হাতেনাতে গ্রেফতার ২
Cyclone Forecast: সাইক্লোন অর্ণবের পর ফের বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?
সাইক্লোন অর্ণবের পর ফের বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, কালীপুজোর আগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়?
Indranil Sen Arrested:
"MLA হলে কি গ্রেফতার হতেন ?" ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে বড় প্রশ্ন শতরূপের, কী প্রতিক্রিয়া সুজনের ?
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget