এক্সপ্লোর

West Midnapore: ওভারটেকের জের, সাতসকালে বেলদার জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা

West Midnapore Update: জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করে। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (Bus Accident)। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ ৬০ নম্বর জাতীয় সড়কে (National Highway) বেসরকারি পুরী ময়না রুটের বাসের পেছনে আরেকটি বাসের ধাক্কা মারে সজোরে। পুরী ময়না রুটের বাসটি স্বভাবতই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের নয়ানজুলিতে নেমে যায়।

সাত সকালেই এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল বাসের যাত্রীরা। সেই বাসের মধ্যে ছিলেন ৬০ জন যাত্রী। যাদের মধ্যে আহত হয়েছেন ৬ জন। আহতদের প্রথমে বেলদা গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

জাতীয় সড়কে বাস দুটি দ্রুতগতিতে এসে একে অপরকে ওভারটেক করতে চেষ্টা করছিল। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুরী ময়না রুটের বাসের পেছনে অপর বাসটি ধাক্কা মারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর ফলে সাময়িকভাবে জাতীয় সড়কে যানচলাচল বন্ধ হয়। পরে বেলদা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন ও যান চলাচল স্বাভাবিক করেন।

আরও পড়ুন: South 24 Paragana : কুলপিতে একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যু ! বকখালি লাগোয়া জঙ্গল থেকে উদ্ধার দেহ

কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পিক আপ ভ্যান পিছোতে গিয়ে সেটি ধাক্কা মারে কয়েকজন বালক, বালিকাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বালক ও এক বালিকার। গুরুতর আহত অবস্থায় এক বালককে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বালকের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কলকাতার হাসপাতালে রেফার করেন। খড়গপুর টাউন থানার চিলখানা এলাকায় ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। 

কয়েকদিন আগেই নদিয়ার ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় এক বালিকার। তার বয়স ৯ বছর। রানাঘাট থেকে কৃষ্ণনগর যাচ্ছিল একটি বেসরকারি বাস। ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায় বাসটি। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে ভর্তি করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। যাত্রীদের দাবি, দ্রুতগতিতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক ও কন্ডাক্টর। তাঁদের খোঁজ করছে পুলিশ। 

সেরা শিরোনাম

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget