এক্সপ্লোর

Water Logging: রাতভর ভারী বৃষ্টি, জলের তলায় রাস্তা; বিপর্যস্ত জনজীবন

West Midnapore: রাত থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি। জলের তলায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধান্যঝাটি থেকে রায়ল্যা যাওয়ার রাস্তা জলে ডুবেছে।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: রাতভর একনাগাড়ে বৃষ্টি (Rain Forecast)। তার উপর বেহাল নিকাশি ব্যবস্থা। যার জেরে পশ্চিম মেদিনীপুরে ডুবল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। যাতায়াতে ভোগান্তি গ্রামবাসীদের। হাঁটু সমান জল পেরিয়ে চলছে যাতায়াত।                                                

বিপর্যস্ত জনজীবন: রাত থেকে একনাগাড়ে ভারী বৃষ্টি। জলের তলায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার ধান্যঝাটি থেকে রায়ল্যা যাওয়ার রাস্তা জলে ডুবেছে। চরম সমস্যায় পড়েছে এলাকা ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন। হাঁটু সমান জল পেরিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। এই রাস্তা দিয়ে একাধিক গ্রামের মানুষজন যাতায়াত করে। রয়েছে দুটি স্কুল। রাস্তা ডুবে যাওয়ার ফলে সমস্যায় একাধিক গ্রামের বাসিন্দারা। বেহাল নিকাশি ব্যবস্থার ফলে রাস্তায় উঠে গিয়েছে জল। প্রায় এক কিলোমিটার রাস্তাজুড়ে জল দেখা দিয়েছে।                                 

মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বাঁকুড়া দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অতি গভীর নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  এখনই রেহাই নেই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দারাদের। আজ রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিন সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। 

আবহাওয়ার আপডেট: সকাল থেকে মূলত মেঘলা আকাশ রয়েছে। কয়েক দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে বৃষ্টি কমলেও এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটা কমেছে। কাল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।  পাশাপাশি রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে, উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Protest: আর জি কর কাণ্ডে বিচারের দাবি, অশক্ত শরীরে জুনিয়র ডাক্তারদের পাশে বৃদ্ধা

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget