এক্সপ্লোর

West Midnapur News: পুরভোটের আগে মেদিনীপুরে গীতা বিলি বিজেপির, ধর্মের রাজনীতি, কটাক্ষ তৃণমূলের

West Midnapur Political News:মেদিনীপুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে গীতা তুলে দিচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর:  আর একমাসও নেই পুরভোটের (Municipal Election)। তার আগে মেদিনীপুর পুরসভার (Midnapur Municipality) বিভিন্ন ওয়ার্ডে গীতা (Geeta) বিলি করে জনসংযোগ সারল গেরুয়া শিবির (BJP)। বিজেপি ধর্মের রাজনীতি করে, কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। তারাই পুরভোটে এগিয়ে, পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর সহ ১০৮টি পুরসভার ভোটর দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। হাতে গোনা আর কয়েক দিন বাকি। ইতিমধ্যে পুরভোটকে পাখির চোখ করে জন সংযোগে নেমে পড়েছে গেরুয়া শিবির।  মেদিনীপুরে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে গীতা তুলে দিচ্ছেন বিজেপি নেতাকর্মীরা। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। 

তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি অজিত মাইতি বলেছেন, বিজেপি রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থে সবসময় ব্যবহার করে ধর্ম ও ধর্মগ্রন্থকে। যা তৃণমূলের সংস্কৃতির পরিপন্থী।

বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি অরূপ দাস বলেছেন,  পুরভোটে আমরা এগিয়ে আছি। তৃণমূল কী বলল তাতে এসে যায় না। আমরা ২৫ টিতেই জয়ী হব।

২৫ ওয়ার্ডের মেদিনীপুর পুরসভায় ২০১৩ সালে জয়ী হয়েছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটের ওয়ার্ড ভিত্তিক ফলের নিরিখে এখানে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে অঙ্ক পাল্টে গিয়ে আবার এগিয়ে গিয়েছে রাজ্যের শাসকদল। 

এবার বাজিমাত করবে কে? জানা যাবে ভোটের ফলপ্রকাশের পরই!

 উল্লেখ্য, এক দিনেই, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, বকেয়া ১০৮টি পুরসভার হবে ভোট। কবে জানা যাবে ফল, তা অবশ্য জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য পুলিশ দিয়েই হবে শতাধিক পুরসভার ভোট।করোনা আবহে রাজ্যের চার পুরসভার ভোট ৩ সপ্তাহ পিছিয়ে হবে ১২ ফেব্রুয়ারিতে। এই প্রেক্ষাপটে বাকি ১০৮টি পুরসভাতেও, ভোট পিছনোর দাবি জানিয়েছিল বিরোধীরা। চার পুরসভার সঙ্গে বকেয়া পুরসভাগুলির একই দিনে গণনার দাবিও ওঠে। বৃহস্পতিবার তা খারিজ করে রাজ্য কমিশন জানায়, ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় হবে ভোট।সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে।মনোয়নন পেশ করা যাবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারে শেষ দিন ১২ ফেব্রুয়ারি।

 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget