এক্সপ্লোর

West Midnapur News: তৃণমূলের একাংশ ও বিজেপির সমর্থনে নির্বাচিত হওয়ার একদিন পরেই ইস্তফা খড়ার পুরসভার চেয়ারম্যানের

West Midnapur News:বিতর্ক শুরু হতে, সেদিনই অদ্যুৎ মণ্ডলকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল নেতৃত্ব।এরপরই এদিন ঘাটালের মহকুমাশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন অদ্যুত।


সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর:  তৃণমূলের একাংশ ও বিজেপির সমর্থন নিয়ে পশ্চিম মেদিনীপুরের (West Midnapur) খড়ার পুরসভার (Kharar Municipality) চেয়ারম্যান (Chairman) হয়েছিলেন। তবে দল থেকে বহিষ্কৃত হতেই, চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অদ্যুত মণ্ডল। দাবি করেছেন, যাঁরা তাঁকে সমর্থন করেছেন, তাঁদের ওপর যাতে ভবিষ্যতে কোনও আঁচ না পড়ে তাই এই সিদ্ধান্ত। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বুধবার তৃণমূল থেকে বহিষ্কৃত।আর বৃহস্পতিবারই পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অদ্যুত মণ্ডল। তাঁর এই সিদ্ধান্ত সম্পর্কে অদ্যুত মণ্ডল বলেছেন,  দলকে ভালোবাসি। দলের নিচুতলার কর্মীদের স্বার্থে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলাম। এখন আমাকে যাঁরা সমর্থন করেছেন, তাঁদের চাপ দেওয়া হচ্ছে। তাই পদত্যাগ করলাম। 

তৃণমূল শীর্ষ নেতৃত্বের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সন্ন্যাসী দলুইকে হারিয়ে চেয়ারম্যান হয়েছিলেন দলেরই কাউন্সিলর অদ্যুত মণ্ডল। ভোটাভুটিতে তৃণমূলের একাংশ ও বিজেপির সমর্থন নিয়ে বুধবার চেয়ারম্যান হয়েছিলেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।যাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের খড়ার পুরসভায়।

বিতর্ক শুরু হতে, সেদিনই অদ্যুৎ মণ্ডলকে দল থেকে বহিষ্কার করেছিল তৃণমূল নেতৃত্ব।এরপরই এদিন ঘাটালের মহকুমাশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিলেন অদ্যুত। ঘাটালের মহকুমা শাসক বলেছেন, খড়ার পুরসভায় চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন অদ্যুত মণ্ডল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

আর এনিয়েই শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্যকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর কো অর্ডিনেটর অজিত মাইতি বলেছেন,দলের কথা অমান্য করলে কী হয় তার প্রমাণ পেয়েছেন অদ্যুত মণ্ডল। বাকি তিন কাউন্সিলর ক্ষমা চেয়েছেন, তাঁদের ভুল বোঝান অদ্যুৎ।

বোর্ড গঠন নিয়ে ডামাডোলের মধ্যেই শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, মানুষ ভুগছে।

সব মিলিয়ে চেয়ারম্যান পদ নিয়ে সরগরম পরিস্থিতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget