এক্সপ্লোর

West Midnapur News: স্বামীকে খুন! হার্ট অ্যাটাকে মত্যু দাবি করে সৎকারের চেষ্টা, গ্রেফতার স্ত্রী

West Midnapur Crime News: রবিবার রাতে ক্ষীরপাই পুরসভার ৫ নম্বর ওয়ার্ড বামারিয়া এলাকায় গৃহবধূ রুপালী ঘোষ স্থানীয়দের চিৎকার করে ডাকেন যে, বাথরুমে যাওয়ার সময় তার স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে।

সৌমেন চক্রবর্তী, ক্ষীরপাই : স্ত্রীর হাতে খুন স্বামী  (Woman allegedly murders Husband)।খুনের পর মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাট করার চেষ্টা। এমনই অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের  (West Midnapur) ক্ষীরপাইয়ে (Khirpai)। স্থানীয়দের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করল চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ি পুলিশ।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত ক্ষীরপাই পুর এলাকার। জানা গিয়েছে যে,  রবিবার রাতে ক্ষীরপাই পুরসভার ৫ নম্বর ওয়ার্ড বামারিয়া এলাকায় গৃহবধূ রুপালী ঘোষ স্থানীয়দের চিৎকার করে ডাকেন যে, বাথরুমে যাওয়ার সময় তার স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। এই বিপদের কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই ছুটে আসেন স্থানীয়রা।স্থানীয়রা পৌঁছে দেখেন, তপন ঘোষ মৃত অবস্থায় পড়ে রয়েছে নবাথরুমে।রুপালীরর কথামতো স্থানীয়রা মৃতদেহ সৎকার করারও আয়োজন করেন এবং আত্মীয়দেরও খবর দেওয়া হয়। স্ত্রীর কথামতো দেহ সৎকারের সমস্ত আয়োজনও হয়ে যায়। কিন্তু দেহ সৎকার করতে যাওয়ার সময় মৃতদেহের গলায় ক্ষত, দড়ির চিহ্ন দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর পুলিশে খবর দেন মৃতের পরিবারের লোকজন। খবর পেয়ে প্রতিবেশীরাও ছুটে আসেন।  মৃতার স্ত্রী অভিযুক্ত রুপালী ঘোষের সাথে স্বামীর নিয়মিত অশান্তি হত বলে জানা গিয়েছে।বাড়িতে নাবালক এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার মৃত পেশায় চাষী তপন ঘোষের। পরিবারের সদস্যদের দাবি তপনের স্ত্রী রুপালীর বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছিল। তার জেরেই এই খুন বলে পরিবারের দাবি।

পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে। আটক করা হয় মৃতের স্ত্রী রুপালি ঘোষকে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে জানিয়েছে পুলিশের।ইতিমধ্যে এই ঘটনায় রুপালীর সঙ্গে আর কেউ জড়িত ছিল না কিনা, জানার চেষ্টা করছে পুলিশ। আটক রুপালীকে জেরা করে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget