এক্সপ্লোর

Kolkata News: 'কুৎসা করে মমতা বন্দোপাধ্যায়কে রোখা যাবে না', মেয়ো রোডের সমাবেশে হুঙ্কার অভিষেকের

Abhishek Banerjee Speaks: 'কুৎসা করে মমতা বন্দোপাধ্যায়কে আটকানো যাবে না', আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ মঞ্চ থেকে হুঙ্কার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্য়ায়ের।

কলকাতা: 'কুৎসা করে মমতা বন্দোপাধ্যায়কে আটকানো যাবে না', আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের (foundation day) সমাবেশ মঞ্চ (meeting) থেকে হুঙ্কার (challenge) দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্য়ায়ের (abhishek banerjee)। বললেন,'মমতা বন্দোপাধ্যায় (mamata banerjee) তো অনেক দূরের কথা। সিপিএম-বিজেপি-কংগ্রেসকে বলছি, আগে তৃণমূল ছাত্র ও যুবদের সঙ্গে লড়াই করে দেখাও। ১০-০ গোলে হারিয়ে দেখাব।'
   ২১ জুলাইয়ের সমাবেশের পর মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে এটিই তৃণমূলের অন্যতম বড় সমাবেশ। শহিদ দিবসের অনুষ্ঠানের ঠিক পরেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। তার পর থেকে লাগাতার শাসকদলকে তীব্র আক্রমণ করে যাচ্ছে বিরোধী দলগুলি। এদিনের সমাবেশে সেই প্রসঙ্গেও বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক। বলেন, '২১ জুলাই সমাবেশ, ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি পাঠিয়ে দিল। আজ এই যে এত বড় সমাবেশ, দেখবেন চার-পাঁচ দিনের মধ্যেই কিছু একটা হবে। আসলে রাজনৈতিক লড়াই করার ক্ষমতা নেই। দিল্লিতে চুড়ি পরে বসে আছে, আর এখানে ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে।' তবে তিনি বা তাঁর দল যে 'দিল্লির জল্লাদদের' কাছে মাথা নোয়াবেন না, সেটা স্পষ্ট করে দিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

তোপে বিজেপির শীর্ষ নেতৃত্ব...
গরু চুরি থেকে কয়লা চুরি, সব কিছুতেই সোমবার বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছেন অভিষেক। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বিএসএফ, সিআইএসএফের মতো সংস্থার নাকের ডগা দিয়ে কয়লা ও গরু চুরির অভিযোগ এনে তৃণমূল সাংসদের বক্তব্য,'এর নাম স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি কারণ এর টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছেছে।' কিন্তু তৃণমূলের নাম কেন জড়াচ্ছে এতে?কেন তৃণমূলের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ? অভিষেকের ব্যাখ্যা,'বিজেপির অশ্বমেধের ঘোড়া একমাত্র মমতা বন্দোপাধ্যায় আটকে দিয়েছেন, এই জন্যই ওঁদের গায়ের জ্বালা।' তাঁর দাবি, বিজেপি-সহ বিরোধী দলগুলি যে তৃণমূলের বিরুদ্ধে মানুষের সঙ্গে বেইমানি করার অভিযোগ আনছে, তা সর্বৈব মিথ্য়া। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলি আজ বাংলার ঘরে ঘরে, সংযোজন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বরং বিজেপি বাংলার মানুষকে বঞ্চিত রাখতে চায়, অভিযোগ তাঁর।

তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীকে...
এদিনের সমাবেশ মঞ্চ থেকে প্রাক্তন সতীর্থ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে 'গদ্দার'বলেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ, 'ভাববাচ্যে সকলে কথা বলে। আমি নাম করে বলছি. বুকের পাঁটা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাক।' বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান তিনি। গেরুয়া শিবিরের তরফে যে 'পরিবারতন্ত্রের' অভিযোগ আনা হয়েছিল, তার বিরুদ্ধেও তীব্র সুর চড়াতে শোনা যায় তাঁকে। 

আরও পড়ুন:'রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব', হুঙ্কার উদয়নের, কী বললেন রাহুল সিনহা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget