এক্সপ্লোর

Hanskhali News: ‘সেই রাতে ঠিক কী হয়েছিল?' হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাবাকে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

মূল অভিযুক্তের বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গয়ালি। কৃষ্ণনগরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয়। 

হাঁসখালি: ‘সেই রাতে ঠিক কী হয়েছিল? কোথায় ছিলেন ঘটনার সময়?’ হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্তের বাবাকে  ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই। এদিন প্রায় ৭ ঘণ্টা ধরে ব্রজর বাবা সমরেন্দ্র গয়ালিকে সিবিআই জিজ্ঞাসাবাদ চলে। মূল অভিযুক্তের বাবা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গয়ালি। কৃষ্ণনগরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সিবিআই জিজ্ঞাসাবাদ করা হয়। 

নাবালক-সহ আরও তিনজনকে গ্রেফতার: উল্লেখ্য, হাঁসখালিকাণ্ডে (Hanskhali) এক নাবালক-সহ আরও তিনজনকে গ্রেফতার করে CBI। ধৃতরা মূল অভিযুক্ত ব্রজ গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারকে হুমকি ও তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ।

কী অভিযোগ? নদিয়ার (Nadia) হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ (Gang Rape) করে খুনের অভিযোগে, আগেই গ্রেফতার হয়েছিলেন তৃণমূল (TMC) নেতার ছেলে মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালি -সহ তিনজন। এবার এক নাবালক-সহ আরও তিনজনকে গ্রেফতার করল CBI। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারকে হুমকি এবং তদন্তকে ভুল পথে চালিত করার অভিযোগ রয়েছে।

ধৃতরা তৃণমূল নেতার ছেলে, ব্রজ ওরফে সোহেল গয়ালির ঘনিষ্ঠ বলে পরিচিত। সিবিআই সূত্রে দাবি, তারা তদন্তভার নেওয়ার পরই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে ব্রজকে নির্দোষ দাবি করে, অন্য একজনের নাম নিয়ে দোষী বলা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, তদন্তকে ভুল পথে চালিত করতেই অডিও ক্লিপটি তৈরি করা হয়েছিল। 

নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার দেহ (Minor Body) পুড়িয়ে দিল কারা? উত্তর পেতে মরিয়া সিবিআই (CBI)। কৃষ্ণনগরে (Krishnanagar) ক্যাম্পে নিয়ে নির্যাতিতার গোটা পরিবারের বয়ান রেকর্ড করলেন গোয়েন্দারা। এদিকে গতকালই এই কাণ্ডে জেপি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট দিল বিজেপির (BJP) তথ্য অনুসন্ধান কমিটি। 

অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই মৃত্যু? হাঁসখালির (Hanskhali) নির্যাতিতার মৃত্যু কি অতিরিক্ত রক্তক্ষরণের জেরে? না তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার পর, ফের এই  সন্দেহ প্রকাশ করল দলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রামপুরহাটের হত্যাকাণ্ডের পর হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ ও খুনের মামলাতেও, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন জে পি নাড্ডা। ১৫ এপ্রিল হাঁসখালিতে যান কমিটির সদস্যরা।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: সেদিনই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য এবং এরাজ্যের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী প্রথম প্রশ্ন তোলেন, যে নির্যাতিতাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়নি তো? ৫ দিন পর, দিল্লিতে সর্বভারতীয় সভাপতির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর, ফের সেই সন্দেহ প্রকাশ করলেন তিনি।

 

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget