এক্সপ্লোর

CAA: 'সিএএ-তে উপকৃত হবেন মাত্র ৩১ হাজার ৩১৩ জন..', শাহ-কে বড় প্রশ্ন সাকেতের

Saket On Shah CAA: সিএএ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নের সামনে রাখলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে..

কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ (CAA)। দু'হাজার উনিশ সালে, দ্বিতীয় বার ক্ষমতায় এসে CAA পাস করায় নরেন্দ্র মোদি সরকার। দু'হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পর পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হিন্দু , শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের জন্যই CAA। কিন্তু ভোটের আগে এই ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নের সামনে রাখলেন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। ট্যুইটে প্রশ্ন তুলেছেন তিনি। 

 সাকেত গোখলে বলেন, 'সিএএ-র ফলে উপকৃত হবেন মাত্র ৩১ হাজার ৩১৩ জন। যৌথ সংসদীয় কমিটিকে দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে উল্লেখ রয়েছে।২০১৫-র আগে আসা মাত্র ৩১, ৩১৩ জনের জন্য সিএএ কার্যকর করা হল! আসল ক্রনোলজি এবং অ্যাজেন্ডা কী? আসল উদ্দেশ্য কী এরপর এনআরসি চালু করে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া?', এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন তৃণমূল মুখপাত্র সাকেত গোখলের।

মুখ্যমন্ত্রীও সিএএ নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছেন,' আমার কথা হচ্ছে, কোন সালে 'ক্যা' আইনটা পাস হয়েছিল? তারপর বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল? নির্বাচনের সময়, দুদিন মাত্র বাকি নির্বাচনের। দু তিনদিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা।'

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'মমতাজিকে হাতজোড় করে বলছি, দয়া করে এটা নিয়ে রাজনীতি করবেন না। বাংলাদেশ থেকে আসা বাঙালি হিন্দুদের বিরুদ্ধে যাবেন না। আপনি নিজে বাঙালি। বাংলাদেশ থেকে যে বাঙালি হিন্দুরা এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। মমতাজিকে খোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছি যে, এই আইনে একটি ধারা দেখান, যেখানে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার সংস্থান রয়েছে। উনি নিজেই হিন্দু।মুসলমানদের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন। এভাবে নিজের ভোটব্যাঙ্ক ধরে রাখতে চাইছেন। ওঁকে বলছি, এটা করবেন না। পারলে অনুপ্রবেশ আটকান। '

আরও পড়ুন, মুখ্যমন্ত্রী নিজের বাড়িতে সুরক্ষিত না থাকলে চিন্তার বিষয় : দিলীপ

 উনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। অসমে অনুপ্রবেশ পুরোপুরি আটকানো গেছে। কারণ ওখানে বিজেপির সরকার রয়েছে।কবে থেকে এই অনুপ্রবেশ শুরু হয়েছে? সংবাদ সংস্থা এএনআই-র প্রশ্নের উত্তরে শাহ বলেন,দেখুন,...সহযোগিতা না করলে অনুপ্রবেশকারী খুঁজে বের করতে সমস্যা হয়। কারণ সমস্ত তথ্য কালেক্টরের কাছে থাকে।...তবে ওই দিন খুব দূরে নয় যে, ওখানে বিজেপির সরকার আসছে এবং আমরা কঠোরভাবে এটা বন্ধ  করব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget