এক্সপ্লোর

Behala Accident: একরত্তির মৃত্যুর দায় কার? এবার স্থানীয়দের মুখে ফুটপাত দখলের অভিযোগ

Kolkata News: সাত বছরের একটা ফুটফুটে শিশুর মৃত্যু জন্ম দিয়েছে বহু প্রশ্নের।কার গাফিলতি? কার উদাসীনতার মাশুল গুনল একরত্তি ছেলেটা?

হিন্দোল দে, সুকান্ত মুখোপাধ্য়ায় ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কেন অকালে মা-বাবার কোল খালি করে চলে গেল ছোট্ট সৌরনীল? দায়ী কে? অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা ও পুলিশের গাফিলতির পাশাপাশি স্থানীয়দের মুখে উঠে আসছে ফুটপাত দখলের অভিযোগ। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, ফুটপাথ দখল নিয়ে একটি মনিটারিং সেল তৈরির ভাবনাচিন্তা করছে পুরসভা। এদিকে, ঘাতক গাড়ির চালক ও খালাসির ১৬ অগাস্ট অবধি পুলিশ হেফাজতের নির্দেশ। বাকি ২৫ জনের ৯ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

একরত্তির মৃত্যুর দায় কার? সাত বছরের একটা ফুটফুটে শিশুর মৃত্যু জন্ম দিয়েছে বহু প্রশ্নের।কার গাফিলতি? কার উদাসীনতার মাশুল গুনল একরত্তি ছেলেটা? কেন অকালে মা-বাবার কোল খালি করে চলে গেল ছোট্ট সোনাই? অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা ও পুলিশের গাফিলতির পাশাপাশি স্থানীয়দের মুখে উঠে আসছে ফুটপাত দখলের বিষয়টি।স্থানীয়রা বলছেন, ফুটপাতের বেশিরভাগটাই চলে গেছে হকারদের। তাই বাস-গাড়ির প্রায় গা ঘেঁষে রাস্তায় হাঁটতে হচ্ছে তাঁদের। ওই এলাকার বাসিন্দা অমিতাভ ঘোষ বলেন, “রাস্তাটা দখল হয়ে গেছে। যেকোনও মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে।’’

বেহালা ম্যানটনে রাস্তার ধারে একের পর এক নার্সারি।গাছপালার দোকান এসে পড়েছে রাস্তার উপর। ডায়মন্ডহার রোডের দুর্ঘটনার পর কড়াকড়ি থাকলেও, ম্যানটনে একাধিক গাছের দোকান রাস্তার উপরে এসে পড়েছে। বেহালা ম্যানটন থেকে বেহালা ট্রাম ডিপোর দিকে যাওয়ার পথে দেখা গেল ফুটপাথ দখল করে নির্মাণ সামগ্রীর দোকান। রাস্তার উপর রাখা বালি, ইট। নো পার্কিং জোনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে পণ্যপাহী গাড়ি। ফুটপাত দখল নিয়ে শুক্রবার পুলিশের ঘাড়ে দায় চাপিয়েছিলেন ফিরহাদ হাকিম। শনিবার, তিনি বলেন, একটি মনিটারিং সেল তৈরির ভাবনাচিন্তা করছে পুরসভা। এদিন ফিরহাদ হাকিম বলেন, “পুলিশের নজরদারির জন্য সেল গঠন করব, কমিশনারের সঙ্গে বৈঠক করব।’’

শুক্রবার যেখানে দুর্ঘটনা ঘটে, সেই এলাকা বেহালা পশ্চিমের অন্তর্গত। সেখানকার বিধায়ক পার্থ চট্টোপাধ্য়ায় একবছর ধরে জেলবন্দি। বাসিন্দারা বলছেন, কোনও সমস্যা হলে বলার জায়গা নেই। এদিকে বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় বলেন, “বিধায়ক নেই বলে অভিযোগ জানাতে পারছেন না, বা নেই বলে অ্য়াক্সিডেন্ট হয়েছে এই যুক্তি ঠিক নয়।’’

শুক্রবারের ঘটনায় ভাঙচুর, অগ্নিসংযোগ, কর্তব্যরত পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বেশ কয়েকজনের পরিবারের দাবি, তাঁরা নির্দোষ। শনিবার সকালে, বেহালা চৌরাস্তায় পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর প্রতিবাদে পথে নামে কংগ্রেস। ডায়মন্ড হারবার ট্রাফিক গার্ডের কাছে বিক্ষোভ দেখান কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-র সদস্যরা। দুপুরে ডায়মন্ডহারবার রোড অবরোধ করে SFI ও DYFI।বড়িশা হাইস্কুলের সামনে বসে বিক্ষোভ দেখায় তারা। দোষীদের শাস্তির পাশাপাশি, শুক্রবারের ঘটনায় বেশ কয়েকজন নিরীহকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ তুলে, তাঁদেরও মুক্তির দাবি জানানো হয়।

আরও পড়ুন: Medinipur Weather: কখনও মেঘ, কখনও রোদ, আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দুই জেলায়


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Cutmoney Pay: আবাস যোজনার নামে টাকা তুলেছিলেন, এবার সেই কাটমানি ফেরত দিলেন পঞ্চায়েতের তৃণমূল নেতা
আবাস যোজনার নামে টাকা তুলেছিলেন, এবার সেই কাটমানি ফেরত দিলেন পঞ্চায়েতের তৃণমূল নেতা
Lionel Messi: আনা হল ক্রেন, লেকটাউনে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কী করা হবে এই স্ট্যাচুটি নিয়ে?
আনা হল ক্রেন, লেকটাউনে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কী করা হবে এই স্ট্যাচুটি নিয়ে?
West Bengal News Today Live Updates: আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ, কারা হতে পারেন মন্ত্রী? তালিকায় রয়েছেন কারা
আজ রাজ্যের ৩৫ মন্ত্রীর শপথ, কারা হতে পারেন মন্ত্রী? তালিকায় রয়েছেন কারা
Nabadwip News: তৃণমূল আমলে দখল হয়েছিল বাড়ি, পালাবদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত সেই জায়গা, খুশি চিকিৎসক
Nabadwip News: তৃণমূল আমলে দখল হয়েছিল বাড়ি, পালাবদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত সেই জায়গা, খুশি চিকিৎসক

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget