এক্সপ্লোর

Babul Supriyo: 'বাবুলের শপথগ্রহণ কেন আটকে আছে, রাজ্যপালই বলতে পারবেন' মন্তব্য বিধানসভার অধ্যক্ষের

আজ বিধানসভায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বাবুলের শপথগ্রহণ কেন আটকে আছে, তা রাজ্যপালই বলতে পারবেন।

কলকাতা: বালিগঞ্জ বিধানসভা (ballygunge Assembly) উপনির্বাচনে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কিন্তু এখনও তাঁর বিধায়ক হিসেবে শপথগ্রহণ হয়নি। কে বাবুল সুপ্রিয়কে শপথবাক্য পাঠ করাবেন, সেই জট এখনও কাটেনি। আজ বিধানসভায় রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বাবুলের শপথগ্রহণ কেন আটকে আছে, তা রাজ্যপালই বলতে পারবেন। তিনি জানান, সহকারী অধ্যক্ষ যে শপথবাক্য পাঠ করাতে পারবেন না, তা রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে। এখন রাজ্যপালই ঠিক করবেন, কে, কবে শপথবাক্য পাঠ করাবেন। 

বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) শপথগ্রহণ নিয়ে কাটছে না জটিলতা। বিষয়টি নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সঙ্গে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Prtha Chatterjee)। সূত্রের খবর, ডেপুটি স্পিকার আশিস বন্দ্য়োপাধ্যায় প্রস্তাব ফেরালেই ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) চিঠি দেওয়ার প্রস্তুতি নেবে সরকার। তবে এই গোটা ঘটনা রাজ্যপালকে বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখতে আর্জি জানিয়েছেন বালিগঞ্জ থেকে সদ্য বিজয়ী তৃণমূল নেতা বাবুল। 

আরও পড়ুন: Arjun Singh : ‘উপর থেকে নির্দেশেই আমায় ডাকা হয়নি' , পাটের দাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের আগে ফের হুঙ্কার অর্জুনের

ধনকড়-পার্থ বৈঠক: গোটা বিষয়টি নিয়ে বাবুলের বক্তব্য, "পুরোটাই রাজ্যপালের বিষয়। উনি সংবিধানের কথা বলছেন। সহানুভূতির সঙ্গে ভাবলেই জটিলতা কাটে।" বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর দুসপ্তাহ কেটে গিয়েছে। কিন্তু, বাবুুলের শপথ গ্রহণ নিয়ে জট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে, সোমবার, বিমানের সঙ্গে বৈঠকে বসেন পরিষদীয় মন্ত্রী পার্থ। আশিস ফের জানিয়ে দিয়েছেন যে, তিনি নিজের অবস্থানে অনড়। অর্থাত্‍, রাজভবনের তরফে প্রস্তাব এলে, তিনি ফের তা প্রত্যাখ্যান করবেন। 

পরিষদীয় দফতর সূত্রে খবর, ডেপুটি স্পিকার প্রস্তাব ফেরালেই, নতুন করে রাজ্যপালকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেবে সরকার। সূত্রের খবর, সোমবার বিকেল পর্যন্ত, রাজভবনের তরফে পরিষদীয় দফতরে কোনও চিঠি এসে পৌঁছয়নি।  চিঠি পাননি ডেপুটি স্পিকারও। 

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের
Gyanesh Kumar: দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..
দিল্লিতে জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে জারি করা বিধিনিষেধ নিয়ে এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের, হলফনামায় জানালেন..

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget