এক্সপ্লোর

Mamata Banerjee on PWD: "PWD’র এত বেশি খাঁই কেন?'' পূর্ত দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে পূর্ত দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, PWD’র কাজ কমিয়ে অন্য সরকারি সংস্থাগুলিকে কাজ দিতে।

আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা: PWD’র এত বেশি খাঁই কেন? আজ পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এভাবেই PWD’র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিলেন, PWD’র কাজ কমিয়ে অন্য সরকারি সংস্থাগুলিকে কাজ দিতে। এ’নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

PWD’র বিরুদ্ধে ক্ষোভ মুখ্যমন্ত্রীর: পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে পূর্ত দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বললেন, PWD’র কাজ কমিয়ে অন্য সরকারি সংস্থাগুলিকে কাজ দিতে। বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে দুটি গেট ও একটি কমিউনিটি সেন্টার তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এ’নিয়ে ইতিমধ্যেই ডিটেলড প্রোজেক্ট রিপোর্ট বা DPR জমা দিয়েছে পূর্ত দফতর। সেখানে খরচ ধরা হয়েছে প্রায় ৩২ কোটি টাকা। এ’নিয়েই এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, "PWD’র এত বেশি খাঁই কেন? কোনও কিছু করতে চায় না। আর করতে গেলে এমন বাজেট ধরবে, প্রথমে ৫ টাকা ধরবে। একবছর বাদে সেটা রিকাস্ট করে বলবে ১৫ টাকা। এই অভ্যাসটা বন্ধ করো।''

প্রশাসনিক সভায় এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রেশমি কমল বলেন, DPR অনেক দিন আগেই সাবমিট হয়ে গেছে ম্যাডাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সাবমিট হওয়ার পর আটকে রেখেছে, নিশ্চয়ই DPR’এ টাকা বাড়িয়েছে বেশি। কত টাকা দিয়েছে?’’’ জেলাশাসক উত্তর দেন ৩২ কোটি। দুটো গেট আর একটা কমিউনিটি সেন্টার। মুখ্যমন্ত্রী ফের প্রশ্ন করেন, “৩০-৪০ কোটি লাগবে?’’ জেলাশাসক জানান, “৩২ কোটি মতো।‘’ পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “পাগল না কি?’’

রীতিমতো ক্ষোভের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “২ কোটি, ২ কোটি আর ৪ কোটি। ৬ কোটির মধ্যে সব হবে। কোনও দরকার নেই পিডব্লুডি-র। তুমি হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টে দেখো ইঞ্জিনিয়াররা বসে আছে। HRBC-র ইঞ্জিনিয়াররা বসে আছে। ওদের কাজে লাগাও। পিডব্লুডি-র থেকে কাজ কাটো। কালীঘাট মোড়ের সামনে অত বড় গেট করে দিয়েছি।কত লেগেছে আমার, ৫০ লক্ষ টাকা লেগেছে। কী শেখাচ্ছে আমায়’’ তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসু বলেন, “আর্কিওলজি এবং হেরিটেজ থেকে ১২-১৪ খানা কাজ আমরা শেষ করছি। এই কাজটা দ্রুত শেষ করে ফেলছি।’’

আরও পড়ুন: North Bengal: উত্তরবঙ্গকে কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি, বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget