এক্সপ্লোর

Mamata Banerjee : I.N.D.I.A জোটের বৈঠক শেষে কেন মমতা-অভিষেক সংবাদমাধ্য়মের সামনে এলেন না?

I.N.D.I.A Meet : আদৌ কি সবার সঙ্গে সবার মনের মিল হয়েছে? আদৌ কি একের বিরুদ্ধে এক লড়াই সম্ভব? কী বলল মুম্বই-চিত্র ?

আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য, মুম্বই :  বিরোধী জোটের বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকলেন না মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee )  কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে ( Rahul Gandhi ) নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

 '২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে আপাতত রাজনৈতিক স্বার্থকে দূরে সরিয়ে একজোট হওয়ার দাবি করছে বিরোধীরা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন বলেন, আমাদের মধ্য়ে মতভেদ আছে, এটা সত্য়ি, সেগুলো যতটা সম্ভব কমারো ও দূর করার চেষ্টা করেছি। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ' আগামীদিনে জোর করে দেখাবে আমাদের মধ্যে জোর লড়াই। আমরা কেউ পদের জন্য এখানে আসিনি৷ সব বৈঠক অত্যন্ত খুশি ভাবে হয়েছে। সবাই আজকে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নিয়েছে।' 

কিন্তু, দিল্লি, পাঞ্জাব, কিংবা গুজরাতে কংগ্রেস কিংবা আম আদমি পার্টি.,বাংলায় কংগ্রেস-সিপিএম-তৃণমূল, কেরলে কংগ্রেস ও সিপিএমের মধ্য়ে আদৌ আসন সমঝোতা সম্ভব? সিপিএম সাধারণ সম্পাদক সীতাআদৌ কি সবার সঙ্গে সবার মনের মিল হয়েছে? আদৌ কি একের বিরুদ্ধে এক লড়াই সম্ভব? রাম ইয়েচুরি বলেন, "যেখানে কোনও  সমন্বয় সম্ভব নয়, সেখানে যৌথ প্রচার করা হবে না। কংগ্রেস দল কি কেরালায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দেবে এবং সবকিছু সিপিআই(এম)-কে হস্তান্তর করবে? এটা সম্ভব নয়। আমরা পরিস্থিতির ভিত্তিতে এগিয়ে যাব। আমরা বিশ্বাস করি যে সংখ্যাগরিষ্ঠ আসনে বোঝাপড়া হবে।"

রাজনৈতিক মহলে এই প্রশ্নও উঠছে, শুক্রবার মুম্বইয়ে বিরোধী জোটের এতবড় বৈঠকের শেষে সাংবাদিক বৈঠকে কেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় কিংবা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় উপস্থিত থাকলেন না? প্রায় প্রত্য়েকটি বিরোধী দলের প্রধান শেষ বক্তব্য় রাখলেও, কেন মমতা-অভিষেক সংবাদমাধ্য়মের সামনে এলেন না? বৈঠক শেষ হতেই কেন তাঁরা তড়িঘড়ি বেরিয়ে গেলেন?

সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস এবং রাহুল গান্ধীকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানতে চান, নিজেদের মধ্য়ে আলোচনা না করেই রাহুল গান্ধী আদানি ইস্যু তুললেন কেন? সূত্রের দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় এও বলেন, সবার সঙ্গে আলোচনা জরুরি। কংগ্রেস একা ইস্য়ু তৈরি করতে পারে না।
 
এদিন মুম্বইয়ের বৈঠকে সমন্বয় কমিটির ঘোষণা করেছে ইন্ডিয়া জোট। সেখানে জোর দেওয়া হয়েছে তারুণ্যের উপর।
১৪ জনের সমন্বয় কমিটিতে রয়েছেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারের উপ মুখ্যমন্ত্রী ও RJD নেতা তেজস্বী যাদব, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা, ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি ওমর আবদুল্লার মতো তরুণ মুখ । এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, 'জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া' এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে প্রচার করা হবে। তবে লোগো কী হবে, তা এদিনের বৈঠকে চূড়ান্ত হয়নি। ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠক দিল্লিতে। 

আরও পড়ুন :

 'দিদি মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন, আর খোকাবাবু আরেকদিকে', অধীরের কটাক্ষ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget