এক্সপ্লোর

Test Paper Controversy:মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর', তুমুল তোলপাড় রাজ্যে!

Why Azad Kashmir In Test Paper:মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' শব্দবন্ধের হদিস, তুমুল আলোড়ন রাজ্যে! ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে বলা হল 'আজাদ কাশ্মীর'!

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) টেস্ট পেপারে (Madhyamik Test Paper) 'আজাদ কাশ্মীর' (Azad Kashmir Controversy) শব্দবন্ধের হদিস, তুমুল আলোড়ন রাজ্যে! ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে (india map pointing) চিহ্নিত করতে বলা হল 'আজাদ কাশ্মীর'! পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে, তোলপাড় গোটা রাজ্য। খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে, জানালেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি।

কী পরিস্থিতি?
প্রাথমিক ভাবে এর জন্য পর্ষদ সংশ্লিষ্ট স্কুলের ঘাড়ে দায় চাপিয়েছে। কিন্তু এক্ষেত্রে বড় প্রশ্ন হল, যেখানে টেস্ট পেপারের প্রকাশক পর্ষদ, সেখানে এমন ঘটনা ঘটে কী করে? মাধ্যমিক আসছে। কদিন আগেই তার টেস্ট পেপার বেরিয়েছে। সেই টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় ইতিহাসের প্রশ্নে যেখানে ভারতের ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হয়েছিল, সেখানেই এই একাধিক বিকল্পের মধ্যে রয়েছে 'আজাদ কাশ্মীর।' বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকিস্তানে বাসিন্দারা পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে থাকেন। কিন্তু ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে তা 'আজাদ কাশ্মীর' হিসেবে আসে কী করে?

পর্ষদের প্রতিক্রিয়া...
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের  বক্তব্য, 'এটা যখন নজরে এসেছে, তখন আমরা চেষ্টা করছি যে এটার যদি সংশোধন করা সম্ভব হয় তা হলে সেটা করে নেওয়া বা যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় তা হলে সেটা দেওয়া। বিষয়টি কী ঘটেছে, এটা জানব। এবং জানতে পারলে ওয়েবসাইটে দিয়ে দেব। দ্বিতীয়ত, যাঁরা প্রশ্ন তৈরি করেছেন ও যাঁরা সেই প্রশ্নের এডিটিং করেছেন তাঁদের সঙ্গে কথা বলব। তার পর বোর্ডের যে আইন রয়েছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।'

একনজরে কাশ্মীর...
জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আন্তর্জাতিক স্তরে অখণ্ড কাশ্মীরের দাবি ও পাকিস্তানের বেআইনি দখলদারির বিরুদ্ধে বার বার সুর চড়িয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের অধিবেশন হোক বা কূটনৈতিক শীর্ষবৈঠক, অখণ্ড জন্মু ও কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ সে ব্যাপারে স্পষ্ট ও অনড় অবস্থান নিয়েছে নয়াদিল্লি। সঙ্গে ইসলামাবাদকে দ্রুত বেআইনি দখলদারি ছেড়ে দিতে কড়া বার্তা দেওয়া হয়েছে। অল্প কথায় এটি এমন এক আন্তর্জাতিক সমস্যা যার এখনও সমাধান হয়নি। তার মধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের প্রশ্নে তুমুল আলোড়ন।

আরও পড়ুন:এই প্রথম এত নিম্নে দৈনিক করোনাগ্রাফ ! এমন সুখবর ৩ বছরে প্রথম

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
CM Suvendu Adhikari: সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী
সোমবার দিল্লিতে গিয়ে NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget