এক্সপ্লোর

Jalpaiguri News:রাজ্য সড়কে হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর, পালিয়ে বাঁচলেন সঙ্গী

Wild Elephant Kills:রাজ্য সড়কে বুনো হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর। কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন তাঁর সঙ্গী। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের মরাঘাট জঙ্গলের মাঝখানের এলাকায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: রাজ্য সড়কে বুনো হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর। কোনও ক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন তাঁর সঙ্গী। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের মরাঘাট জঙ্গলের মাঝখানের এলাকায়। মৃতের নাম অপরেশ সরকার। বয়স ৬২ বছর। 

কী জানা গেল? 
প্রশাসন সূত্রে খবর, ওই ব্যক্তি বানারহাট ব্লকের দুরামারির বাসিন্দা। পেশায় সবজি বিক্রেতা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অপরেশ এবং তাঁর সঙ্গী হরেকৃষ্ণ মৃধা সাইকেলে সবজি নিয়ে বানারহাট ব্লকের দুরামারী এলাকা থেকে গয়েরকাটা নাথুয়া রোড দিয়ে গয়েরকাটার দিকে আসছিলেন। হঠাতই মরাঘাট জঙ্গলের মাঝখানে, একটি রাস্তায় উঠে আসে হাতি। হঠাতই বিশালাকার প্রাণীটির সামনে পড়ে যাওয়ায় কী করবেন, বুঝে উঠতে পারেননি তাঁরা। কিছু করে ওঠার আগেই তৎক্ষণাই বুনো হাতিটি অপরেশকে শুড়ে পেঁচিয়ে শূন্যে তুলে আছাড় মারে। তার পর জঙ্গলে চলে যায়। যখন এই ঘটনাটি ঘটছে, তখন সড়ক ফাঁকা। ফলে দীর্ঘক্ষণ রাস্তার ধারে পড়ে ছিলেন ৬২ বছরের বৃদ্ধ। পরবর্তী কালে স্থানীয় এবং বনকর্মীরাই ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান অপরেশকে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত তাঁর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। এই রাজ্যের নানা প্রান্তেই হাতির হানায় মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা সম্পূর্ণ অজানা নয়। এর মধ্যে চলতি বছরের গোড়ার দিকের একটি ঘটনা বিশেষ ভাবে মনে রয়েছে জলপাইগুড়ির মানুষদের।

মৃত্যু ছাত্রের...
চলতি বছরের ফেব্রুয়ারি মাস। পরীক্ষা দিতে যাচ্ছিল স্কুলছাত্র অর্জুন দাস। শেষ পর্যন্ত তা আর হয়নি। পরীক্ষা দিতে যাওয়ার পথেই হাতির হানায় মৃত্যু হল ছাত্রের। জলপাইগুড়ির রাজগঞ্জের পাঁচিরাম নাহাটা স্কুলের ছাত্রের এমন পরিণতিতে শোক ও আতঙ্ক ঘিরে ধরেছিল স্থানীয়দের। জানা যায়, সময় বাঁচাতে ফরেস্ট রোড ধরে মোটরবাইকে যাচ্ছিল বাবা ও ছেলে। কুয়াশার কারণে হাতির সামনে পড়ে যায় তারা। বাবা প্রাণে বাঁচলেও ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছড়ে মারে দাঁতাল। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় রেঞ্জারদের সতর্ক থাকতে বলার পাশাপাশি, এদিন জলপাইগুড়ির জেলাশাসক ও গৌতম দেবকে মৃত পরীক্ষার্থীর বাড়িতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাস্তবে কতটা নজরদারি রয়েছে? কতটা সতর্ক সাধারণ মানুষ? প্রশ্ন থাকছে। 

আরও পড়ুন:'পুরসভায় স্ত্রী ও ভাইয়ের চাকরি..', ED-র নজরে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget