এক্সপ্লোর

Recruitment Scam: 'পুরসভায় স্ত্রী ও ভাইয়ের চাকরি..', ED-র নজরে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান

ED On Dumdum Municipality: কী কারণে নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের ?

কলকাতা: ইডি-র নজরে এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত (ED On Nitai Dutta)। নিয়োগ দুর্নীতিতে ( Recruitment Scam) সরাসরি জড়িত দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্য়ান নিতাই দত্ত, দাবি ইডি-র। কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন তাঁর স্ত্রী ও ভাই, বিস্ফোরক দাবি করল ইডি। নিয়োগ সংক্রান্ত ৭ পাতার নথি উদ্ধার হয়েছে তাঁর বাড়ি থেকে, দাবি তদন্তকারী সংস্থার।

নিয়োগ দুর্নীতি তদন্তে কামারহাটি পুরসভায় খাজানার সন্ধান। এর আগে রিপোর্টে ইডি দাবি করে, পুরসভার অ্য়াসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্ত চাকরি পাওয়ার ৬ বছরের মধ্যে কোটিপতি হয়েছেন। তাঁর বাড়িতে তল্লাশিতে সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ ছাড়াও মেলে প্রায় আড়াই কেজি সোনা ও হিরের গয়না, দাবি ইডি-র। মেলে তেরোশো পাতার সম্পত্তি-নথি।

কেন্দ্রীয় এজেন্সির রিপোর্টে দাবি, ২০১৬ সালে কামারহাটি পুরসভায় অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ দেন তমাল দত্ত। তারপর থেকে পুর-নিয়োগ প্রক্রিয়ায় (Municipality Jpb Scam) তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। পুরসভার একজন অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই বিপুল সম্পত্তি, বৈভব কীভাবে হল, তাঁর আয়ের উৎস কী, জানতে চায় ED।কামারহাটি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তমাল দত্তের বাগুইআটির অর্জুনপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে, সাড়ে ১৪ লক্ষ টাকা নগদ, এবং প্রায় ১৩০০ পাতার সম্পত্তির নথি মিলেছে বলেও দাবি করেছে ইডি। 

এই সম্পত্তি তৈরি করতে, কামারহাটি পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সময় লেগেছে মাত্র ৬ বছর। ইডির রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে কামারহাটি পুরসভায় চাকরিতে যোগ দেন তমাল দত্ত। আর তার ৬ বছরের মধ্যেই কার্যত 'সম্পত্তির পাহাড়' তৈরি করেন তিনি। এই অভিযুক্তের সঙ্গে পুর-নিয়োগ প্রক্রিয়ার যোগেরও দাবি করেছে ইডি। পুর-নিয়োগ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তমাল দত্ত, ইডির দাবি এমনটাই। আর এখানেই প্রশ্ন উঠছে, পুরসভার একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের নিয়োগ প্রক্রিয়ায় কী ভূমিকা থাকতে পারে? 

কয়েকদিন আগেই, পুর নিয়োগ দুর্নীতি মামলা গিয়ে বিস্ফোরক দাবি করে ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, তাদের হাতে এসেছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের মাধ্যমেই পুর নিয়োগে দুর্নীতির প্রধান চক্র চলত। চাকরিপ্রার্থীদের তালিকা থেকে টাকার লেনদেন,  সবকিছু নিয়েই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ চালাচালি হয়েছে বলে দাবি করে তারা। আর এই গ্রুপের নাকি অ্যাডমিন ছিলেন খোদ অয়ন শীল। 

আরও পড়ুন, ফের কলকাতায় এসে কোর্টে হাজিরা বলিউড অভিনেত্রী জারিন খানের

২০১৫ সালে, বালি পুরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রণব অধিকারীর বাড়ির অন্দরমহল থেকে, উদ্ধার হয় কোটি কোটি টাকা নগদ ও সোনার গয়না। শৌচাগারের কমোড খুলতেই বেরিয়ে আসে সম্পত্তি। কমোডের পিছনের কাঠের বাক্সেও মেলে টাকার বান্ডিল। আর এবার দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে কামারহাটি পুরসভায় স্ত্রী ও ভাইকে চাকরি পাইয়ে দেওযার অভিযোগ।

 

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget