এক্সপ্লোর

Recruitment Case: ED তলবে সাড়া! সকালেই CGO কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক-পত্নী রুজিরা

ED Summon:প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে ডাকা হয়েছে অভিষেক-পত্নীকে

 

প্রকাশ সিনহা ও ঝিলম করঞ্জাই, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র (ED)) তলবে সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এদিন সকাল ১০টা বেজে ৫৭ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে অভিষেক-পত্নীকে তলব। এর আগে কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক-জায়াকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশিতে পাওয়া তথ্যের ভিত্তিতে রুজিরাকে তলব, খবর সূত্রের। ইতিমধ্যেই ইডির কাছে নথি জমা দিয়েছেন অভিষেক ও তাঁর বাবা-মা। গতকালই হাইকোর্টের নির্দেশে নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নথি খতিয়ে দেখবে ইডি।

লিপস অ্যান্ড বাউন্ডসের প্রাক্তন ডিরেক্টর যাঁরা ছিলেন, তাঁরা দায়িত্বে থাকার সময় কী কী কাজ হতো, তাঁরা কী কী জানেন, সেসব নিয়ে তথ্য় জানতে চাওয়া হবে বলে সূত্রের খবর। এই প্রতিষ্ঠানের প্রাক্তন ডিরেক্টরদের থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে কাজ চলত এই সংস্থার, কী কী কাজ হতো, সেসব নিয়েই তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ও লিপস অ্যান্ড বাউন্ডসের প্রাক্তন ডিরেক্টর ছিলেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তরফে তলব করা হয়েছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই কড়া পাহারা ছিল সিজিও কমপ্লেক্সে। চোখে পড়ার মতো ছিল পুলিশের তৎপরতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে ডাকা হয়েছে অভিষেক-পত্নীকে। একই ভাবে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবা লতা বন্দ্যোপাধ্যায় ও অমিত বন্দ্যোপাধ্যায়কেও তলব করে ED। সূত্রের খবর, লতা ও অমিত বন্দ্যোপাধ্যায় নথি জমা দিয়েছেন। আদালতের নির্দেশে গতকাল ED-র কাছে নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, তার থেকে নানা তথ্য নেওয়া হয়েছে। বয়ান রেকর্ডও করা হচ্ছে বলে সূত্রের খবর।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'সারা দেশ জুড়ে সিবিআই-ইডি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এত বছর ধরে সমাজে যেভাবে দুর্নীতি হচ্ছে। সাধারণ মানুষ হতাশ। সেই দুর্নীতি সাফ করা হচ্ছে। যাকে মনে হচ্ছে ডাকলে তথ্য পাওয়া যাবে, তাঁদের ডাকা হচ্ছে।' যদিও এই তলবের পিছনে রাজনীতি ছিল বলে অভিযোগ করেছেন মন্ত্রী শশী পাঁজা। 

আরও পড়ুয়া: সাতসকালে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা সুদের কারবারি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget