এক্সপ্লোর

Kulti Murder: সাতসকালে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা সুদের কারবারি

Paschim Bardhaman: আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের কারণ এখনও ধোঁয়াশা।


কৌশিক গাঁতাইত, কুলটি: সাতসকালে বাড়ির সামনে জনবহুল এলাকায় গুলিতে ঝাঁঝরা সুদের কারবারি। কুলটির চিনাকুড়ি এলাকার ঘটনা। এলাকা থেকে ৬টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম শম্ভু পণ্ডিত।
স্থানীয় সূত্রে খবর, সকাল সোয়া ৭টা নাগাদ প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়ে চায়ের দোকানে যাচ্ছিলেন বছর তিপ্পান্নর ওই সুদের কারবারি। অভিযোগ, তিন দুষ্কৃতী একটি বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে পরপর ৬টি গুলি করে। সুদের কারবারির শরীরে তিনটি গুলি বিঁধে যায়। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের কারণ এখনও ধোঁয়াশা। আততায়ীদের সন্ধান চালাচ্ছে কুলটি থানার পুলিশ।

পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, প্রাথমিক পর্বে কিছু জানতে পেরেছে পুলিশ। যদিও সেটা এখনও খোলসা করেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে আড়াইশো মিটার দূরে নিহত ব্যবসায়ীর বাড়ি। প্রতিদিনের মতো ওই ব্যক্তি সকালে চায়ের  দোকানে আসছিলেন। সেই সময় তাঁর সামনে এসে দাঁড়ায় একটি বাইক। তিনজন বাইক আরোহী ছিল সেই বাইকে। সেই বাইক থেকে নামে ২ জন। সেই দুজন তাদের আগ্নেয়াস্ত্র বের করে পরপর গুলি চালায় শম্ভু পণ্ডিতকে লক্ষ্য করে। সেই গুলি লেগেই রাস্তার উপর লুটিয়ে পড়েন শম্ভু পণ্ডিত। 

যে এলাকায় এই ঘটনা ঘটেছে। সেটা যথেষ্ট জনবহুল এলাকা। সকালে সেই এলাকায় একাধিক চায়ের দোকান খোলা থাকে, রয়েছে একাধিক খাবারের দোকানও। সাতসকালে এমন ঘটনায় হুড়োহুড়ি পড়ে যায় এলাকায়। শুরু হয় ছোটাছুটি। সেই ফাঁকেই পালিয়ে যায় আততায়ীরা। শম্ভু পণ্ডিতকে জেলা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

ঘটনাস্থলে আসে কুলটি থানার পুলিশ। এলাকায় এসেছে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশও। দ্রুত শুরু হয়েছে এই খুনের তদন্ত। ব়্যাফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। ওই এলাকায় কোথাও কোনও সিসিটিভি ক্যামেরা নেই। ফলে তদন্ত করতে গিয়ে বেগ পেতে হচ্ছে পুলিশকে। 

কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার বলেন, 'আসানসোল দুর্গাপুর কমিশনারেট এলাকায় প্রায়শই এমন ঘটনা ঘটেছে। এর আগেও এমন খুনের ঘটনা ঘটেছে। সেটার কোনও তদন্ত হয়নি। এদিনও এমন ঘটনা ঘটে গেল। লোকজন আতঙ্কিত।' দ্রুত তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতারির দাবি করেছেন বিজেপি বিধায়ক। 

আরও পড়ুন: মেঘমুক্ত ঝকঝকে আকাশ, চুটিয়ে হোক ঠাকুর দেখা, সুখবর দিল আবহাওয়া দফতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget