এক্সপ্লোর

Weather Update: ফের নামল পারদ, মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি

তবে আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া। তার হাত ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ (Temperature)। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ . ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, পারদ পতন হলেও, মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া। তার হাত ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 

মকর সংক্রান্তিতে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তা বলে বাংলা থেকে এখনই পাততাড়ি গোটাচ্ছে না শীত। আগামী সপ্তাহে ফের পারা-পতনের পূূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। এর মধ্যেই জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

ঝোড়ো ইনিংসে বিরতি: ঝোড়ো ইনিংসে একটু বিরতি নিল শীত (Winter)। হাওয়া বদল শুরু হল বাংলায়। উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে এ রাজ্যেও কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ . ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 

এর মধ্যেই এদিন শীতের কামড়ে একে অন্যকে টক্কর দিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ। কালিম্পঙকে পিছনে ফেলেছে শ্রীনিকেতন, পানাগড়। আবহাওয়া দফতর জানিয়েছে,জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরে সোমবার থেকে ফের নামবে পারদ। অবাধ উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফের জাঁকিয়ে ফিরবে শীত। 

পরপর পশ্চিমী ঝঞ্ঝা: অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে আজ থেকেই তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। কাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে, এবার মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কাল থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পরিস্থিতি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।

আরও পড়ুন: Jakir Hossain : তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Mamata Banerjee : জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কারা থাকছেন না?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget