এক্সপ্লোর

Shalimar News: অ্যাডিশনাল জেনারেল ম্যানেজারের পরিচয় দিয়ে ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ, গ্রেফতার যাত্রী

অভিযোগ, টিকিট দেখতে চাওয়ায় নিজেকে দক্ষিণ-পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে ভুয়ো পরিচয়পত্র দেখান ওই ব্যক্তি।

সুনীত হালদারস, শালিমার: দক্ষিণ-পূর্ব রেলের এজিএম পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগ। আরপিএফের হাতে গ্রেফতার যাত্রী। গতকাল রাতে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-কুরলা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ঝাড়গ্রামের বাসিন্দা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এসি টু-টিয়ারে ভ্রমণ করছিলেন। অভিযোগ, টিকিট দেখতে চাওয়ায় নিজেকে দক্ষিণ-পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে ভুয়ো পরিচয়পত্র দেখান ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় ওই যাত্রীকে ঝাড়গ্রাম স্টেশনে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। 

গতকাল রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার কুরলা এক্সপ্রেসে। আরপিএফ সূত্রে খবর সৌরিশ বন্দ্যোপাধ্যায় নামে ঝাড়গ্রামের এক বাসিন্দা নিজেকে দক্ষিণ পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে ওই ট্রেনের এসি কোচের দ্বিতীয় শ্রেণীতে ভ্রমণ করছিলেন। তাঁর কাছেকোনও বৈধ টিকিট ছিল না। ট্রেনের টিকিট পরীক্ষক যখন তার কাছ থেকে টিকিট দেখতে চান তখন তিনি কোনও টিকিট দেখাতে পারেননি। তার পরিবর্তে  ওই যাত্রী তাকে একটি ভুয়ো পরিচয় পত্র দেখান।

পরিচয় পত্র দেখে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। এর পর ঝাড়গ্রাম স্টেশনের কাছে তাঁকে আরপিএফ এর হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানিয়েছেন, ওই যাত্রী নিজেকে এজিএম পরিচয় দেন এবং ভুয়ো পরিচয় পত্র দেখান। তাই তাঁকে রেলওয়ে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় ভুয়ো ডাক্তার: অন্যদিকে ভুয়ো ডাক্তারের (Fake Doctor) খোঁজ মিলেছিল দক্ষিণ ২৪ পরগনায়। পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো এম.বি.বি.এস চিকিৎসক (MBBS)। করা হল গ্রেফতার (Fake Doctor Arrested)। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paraganas) গোসাবার (Gosaba) ঘটনায় চাঞ্চল্য।
 
পুলিশের জালে ভুয়ো ডাক্তার: ভুয়ো এম.বি.বি.এস চিকিৎসককে গ্রেফতার করল সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দীর্ঘদিন ধরে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় চেম্বার খুলেছিলেন তিনি। এমবিবিএস পরিচয় দিয়ে এলাকায় চিকিৎসা করতেন সোমনাথ ভট্টাচার্য নামের এক ব্যক্তি। 
 
দিন কয়েক আগেই সোমনাথ ভট্টাচার্যের চেম্বারে চিকিৎসা করাতে আসেন এক দম্পতি। তাদের কিছু সমস্যা হওয়ায় ওই চিকিৎসকের উপর সন্দেহ হয়। এরপর ওই দম্পতি সুন্দরবন কোস্টাল থানার দ্বারস্থ হন। এরপর অভিযুক্ত ওই চিকিৎসক সোমনাথ ভট্টাচার্যকে গ্রেফতার করে সুন্দরবন কোস্টাল থানার পুলিশ।
 
পুলিশ সূত্রে জানা যায় ধৃত সোমনাথ ভট্টাচার্য তাঁর চিকিৎসা সংক্রান্ত সার্টিফিকেট ঠিকঠাক দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাঁকে আলিপুর আদালতে পাঠানো হয়। অভিযুক্তকে ১০ দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন করবে বলে জানান পুলিশ আধিকারিক। পুলিশ সূত্রে জানা যায় হাওড়ার লিলুয়া থেকে দীর্ঘদিন আগেই সুন্দরবন কোস্টাল থানা এলাকায় একটি চেম্বার খোলেন সোমনাথ ভট্টাচার্য। পুলিশ সূত্রে আরও জানা যায়, তিনি গোসাবা থানার আরামপুর গ্রামে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতেই থাকেন। এছাড়া আরও খবর, এর আগেও তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছিল সুন্দরবন কোস্টাল থানায়।

সেরা শিরোনাম

Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget