এক্সপ্লোর

Durga Puja 2022: ১২৭তম বছরে পদার্পণ, অভিজিতের হাতেই উপাচার, দু’বছর ধরে জৌলুসহীন প্রণবের বাড়ির পুজো

Pranab Mukherjee: ২০২০ সালের ৩১ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব। কীর্ণাহারের মিরিটিতে তাঁর বাড়ির পুজো এ বছর ১২৭তম বছরে পা দিল।

ভাস্কর মুখোপাধ্যায়, কীর্ণাহার: যত ব্যস্ততাই থাকুক না কেন, মাটির টান এড়াতেন না কখনও। প্রতি বছর দুর্গাপুজোয় তাই বীরভূমের (Birbhum News) বাড়িতেই দেখা যেত তাঁকে। কিন্তু গত দু'বছর তাঁর ছায়া পড়েনি বাড়ির চৌহদ্দিতে (Durga Puja 2022)। তাঁর চলে যাওয়ায় পুজো যদিও বন্ধ হয়নি। প্রথা মেনেই চলছে আচার-উপাচার। কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) অভাব বড়ই প্রকট কীর্ণাহারে তাঁর বাড়ির পুজোয়। বাবার অনুপস্থিতিতে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ই এখন পুজোর যাবতীয় দায়িত্ব পালন করেন। কিন্তু আগের সেই জৌলুস আর নেই। 

দু'বছর হল বাড়ির পুজোয় নেই প্রণব মুখোপাধ্যায়

২০২০ সালের ৩১ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রণব। কীর্ণাহারের মিরিটিতে তাঁর বাড়ির পুজো এ বছর ১২৭তম বছরে পা দিল। বাবার অবর্তমানে অভিজিৎই এখন পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। পারিবারিক প্রথা মেনে রবিবার, সপ্তমীর সকালে কুয়ে নদীতে নবপত্রিকা স্নান এবং ঘট ভরা হল তাঁর হাতেই। কিন্তু যে পুজোয় একসময় ভেঙে পড়ত গোটা গ্রাম, গমগম করত গোটা বাড়ি, সেই পুজো এখন কার্যতই জৌলুসহীন। চেনা ব্যস্ততা, হইহই, নিরাপত্তার কড়াকড়ি, কিছুই আর নেই।

রাজনীতিতে বাংলার পরিধি পেরিয়ে দিল্লিতে থিতু হলেও, বাড়ির পুজোয় ঠিক হাজির হতেন প্রণব। কেন্দ্রীয় মন্ত্রী এবং পরবর্তী কালে রাষ্ট্রপতি থাকাকালীনও সেই সেই নিয়মে ছেদ পড়েনি কখনও। বরং গোটা গ্রাম তো বটেই, জেলার সব মানুষই তাঁর আসার অপেক্ষায় দিন গুনতেন। হেলিপ্যাডে তাঁর অবতরণ দেখতেই ভিড় করতেন শয়ে শয়ে মানুষ। বীরভূমের মাটিতে তাঁর পা পড়তেই অন্য মাত্রা পেত উৎসব।

আরও পড়ুন: Madan Mitra: ‘মমতার প্রতি অন্যায় হচ্ছে’, পার্থকে নিশানা মদনের

শুধু বাড়ির পুজোয় উপস্থিত থাকাই তো নয়, পুজোয় নিজে চণ্ডীপাঠও করতেন প্রণব। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী কাটিয়ে তবেই ফিরতেন দিল্লি। যে ক’দিন থাকতেন, গ্রামের মানুষ, পরিবার পরিজনদের সঙ্গে দেখা করতেন, শুনতেন অভাব-অভিযোগ।পুজোয় খাওয়া-দাওয়া, আয়োজন, সবকিছুর উপরই নজর থাকত তাঁর।ফিরে গিয়ে পরের বছর আবার ফেরার অপেক্ষা শুরু হত।

প্রণবের নামে রাস্তা, পার্কের নামকরণ, ঘোষণা মমতার

২০১৯ সালে শেষ বার বাড়ির পুজোয় যোগ দিতে বাড়ি এসেছিলেন প্রণব। সে বার সরাসরি বিমানে নয়, সড়ক পথে বিরাট কনভয় তাঁকে পৌঁছে দিয়েছিল বাড়িতে। কিন্তু গত দু’বছরে সেই নিয়মে ব্যাতিক্রম ঘটেছে। তাই তাঁর বাড়ির দুর্গাপুজোতেও আনাগোনা কমেছে মানুষের। তবে এ বছর দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোয় প্রণবের স্মৃতিতে কলকাতায় রাস্তা এবং পার্কের নামকরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সেই মতো নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget