এক্সপ্লোর

Crime News : বৃদ্ধ বাড়িওয়ালার সঙ্গে 'সম্পর্ক', কেরোসিন ঢেলে পুড়িয়ে মারলেন সেই 'প্রেমিকা' ভাড়াটিয়াই, কারণ ভয়ঙ্কর !

 বাড়িওয়ালার মোবাইল ফোনটি বাড়ির উঠোনের ভেতরের দিকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এরপর যে প্লাস্টিকের বোতলে কেরোসিন আনা হয়েছিল, সেটাও আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়।


সমাজের কাছে তাঁরা ভাড়াটিয়া ও বাড়িওয়ালাই। কিন্তু গোপনে গড়ে উঠেছিল সম্পর্ক। তাঁদের বিশেষ মেলামেশার কথাও জানতেন অনেকে। কিন্তু 'সম্পত্তির লোভে'সত্তরোর্ধ বাড়িওয়ালাকে এবার পুড়িয়ে মারার অভিযোগ উঠল সেই ভাড়াটিয়ার বিরুদ্ধে। ওড়িশার গঞ্জাম জেলার ঘটনা। 

অভিযোগ, বৃহস্পতিবার ভোরে বাড়িওয়ালা হরিহর সাহু যখন ঘুমাচ্ছিলেন, তখন জেনা তার ঘরে ঢুকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয ভাড়াটিয়া সুদেষ্ণা জেনা। এরপর প্রমাণ লুকানোর চেষ্টাও করা হয়।  বাড়িওয়ালার মোবাইল ফোনটি বাড়ির উঠোনের ভেতরের দিকে ছুড়ে ফেলে দেওয়া হয়। এরপর যে প্লাস্টিকের বোতলে কেরোসিন আনা হয়েছিল, সেটাও আগুনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। প্রমাণ লোপাট করে ফেলার পর ভাড়াটিয়া সুদেষ্ণা জেনা চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেন। পাড়া প্রতিবেশীদের সাহায্যে সাহুকে উদ্ধার করার ভানও করেন ! কিন্তু তার আগেই বাড়িওয়ালার মরা নিশ্চিত করে ফেলেন ওই মহিলা। অভিযোগ এমনটাই।  পুলিশ জানায়, মহিলা এতটাই ধূর্ত যে, নিজেই মেরে,দাবি করেন, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িওয়ালার গায়ে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ ব্যক্তিকে  প্রথমে বেরহামপুরের একটি হাসপাতালে এবং পরে কটকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। 

বাড়িওয়ালাকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে ভাড়াটিয়া ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ,বছর ৫৭র  সুদেষ্ণা জেনার নজর ছিল বৃদ্ধের সম্পত্তিতে। তাঁর বাড়িতে ভাড়া থাকলেও অভিসন্ধি ছিল  ৭২ বছর বয়সী বাড়িওয়ালার গোটা বাড়িটাই দখল করা। বাড়িওয়ালা হরিহর সাহুর সঙ্গে নাকি বিশেষ সম্পর্কও গড়ে উঠেছিল তাঁর।  পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সারাভানা বিবেক এম জানান, তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত প্রৌঢ়া সুদেষ্ণা জেনার সঙ্গে গত পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন অবসরপ্রাপ্ত রাজস্ব পরিদর্শক হরিহর সাহু। সেই সম্পর্কের সুযোগ নিয়েই বৃদ্ধর নাড়িনক্ষত্র জেনে , তাঁকে হত্যার পরিকল্পনা করেছিলেন বিধবা ভাড়াটিয়া জেনা।  

ভয়ঙ্কর ঘটনা বঙ্গের মালদাতেও

 আর্থিক বিবাদের জেরে, পরিবারের লোকেদের হাতেই নৃশংস খুন হতে হয় মালদা ব্যবসায়ীকে। দীর্ঘদিন ধরে  নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে মিলল ব্যবসায়ীর মৃতদেহ। চাঞ্চল্যকরভাবে তাঁর দেহ উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরের তপন থানা এলাকায়। অভিযোগ, তাঁকে খুন করে বাড়িতে মৃতদেহ পুঁতে রাখা হয়। দেহ দেওয়ালে ঢুকিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছিল । গত ১৮ মে থেকে নিখোঁজ ছিলেন মালদার পুখুরিয়া থানার বাসিন্দা সাদ্দাম নাদাব
। তিনি পেশায় ঠিকাদার। কাজ করতেন ভিনরাজ্যে ।  ইংরেজবাজার থানায় সাদ্দামের আত্মীয়রা নিখোঁজের অভিযোগ জানান। যুবকের কাকিমার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।  গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget