এক্সপ্লোর

DA Protest:ধর্না মঞ্চেই যজ্ঞের আয়োজন, বকেয়া DA-র দাবিতে প্রতিবাদ আন্দোলনকারীদের

West Bengal News: রেড রোডে পুজো কার্নিভাল, একের পর এক প্রতিমা, নাচ-গান, মঞ্চে খোদ মুখ্য়মন্ত্রী। উৎসবের এই আমেজের কিছুটা দূরত্বেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ কর্মসূচি।

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2023) কার্নিভালের দিনই শহিদ মিনার চত্বরে ডিএ-আন্দোলনকারীদের প্রতিবাদ (DA Protest)। যজ্ঞ এবং তারপর স্বপ্নের শেষযাত্রা আখ্যা দিয়ে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করেন তাঁরা। আজ সংগ্রামী যৌথ মঞ্চে গিয়ে সংহতি জানিয়ে আসেন সিপিএমের প্রতিনিধিরা। পরে যান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। বিষয়টি-কে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

ডিএ-আন্দোলনকারীদের প্রতিবাদ: রেড রোডে পুজো কার্নিভাল, একের পর এক প্রতিমা, নাচ-গান, মঞ্চে খোদ মুখ্য়মন্ত্রী। উৎসবের এই আমেজের কিছুটা দূরত্বেই সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ কর্মসূচি। রেড রোডে যখন উৎসবের সুর, তখন ডিএ আন্দোলনকারীদের মঞ্চে চলল যজ্ঞ। রেড রোডে যখন হুই-হুল্লোড়। তখন স্বপ্নের শেষযাত্রার মাধ্যমে প্রতীকী প্রতিবাদ সংগঠিত করলেন ডিএ আন্দোলনকারীরা।

দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ-র দাবি জানাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। শহিদ মিনার চত্বরে ২৭০ দিনেরও বেশি, ধর্না-অবস্থান-বিক্ষোভ চলছে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে। এই টানাপোড়েনের আবহেই, পুজোর মুখে ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ, ৪২ শতাংশ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৪৬ শতাংশ। রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ হারে ডিএ পান। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৪০ শতাংশ।এই অবস্থায়, শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে উচ্ছ্বাসের আবহেই প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় সংগ্রামী যৌথ মঞ্চ।

এদিন ডিএ আন্দোলনকারীদের সংহতি জানাতে, মঞ্চে উপস্থিত হয় সিপিএমের যুব নেতৃত্ব। দুপুরে সেখানে যান বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। দু-পক্ষই ডিএ আন্দোলনকারীদের দাবির হয়ে সওয়াল করে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে। বকেয়া ডিএ নিয়ে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই টানাপোড়েনের মধ্যেই এবার দুর্গাপুজো কমিটিগুলোর অনুদান বাড়িয়ে ৭০ হাজার টাকা করেছে রাজ্য সরকার। যে খাতে রাজকোষ থেকে খরচ ধরা হয়েছে প্রায় ৩০১ কোটি টাকা। গত মাসেই একলপ্তে ৪০ হাজার টাকা বেতন বেড়েছে রাজ্য়ের মন্ত্রী ও বিধায়কদের। শুধু তাই নয়, সম্প্রতি, ইমাম, মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করে রাজ্য সরকার। ফলে ইমামদের মাসিক ভাতা বেড়ে হয়েছে ৩ হাজার টাকা। মোয়াজ্জেম ও পুরোহিতদের ভাতা বেড়ে হয়েছে দেড় হাজার টাকা।

শুক্রবারই হরিয়ানার বিজেপি সরকার দীপাবলির উপহার হিসাবে সে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে। বুধবার ৪ শতাংশ ডিএ বাড়িয়েছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। ভোটমুখী রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ফিরলে, কেন্দ্রীয় সরকারের হারে ডিএ বাড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। কিন্তু, বাংলা-য় উৎসবের আলোয় রাজপথ আলোকিত হলেও, বকেয়া ডিএ-র দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মচারীদের মুখ সেই অন্ধকারেই ঢাকা।

আরও পড়ুন: Visva-Bharati University: বিশ্বভারতীর ফলকে ব্রাত্য় কবিগুরুর নাম, উপাচার্যের কৈফিয়ত তলব রাজ্য়পালের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget