এক্সপ্লোর

Malda: ৫ টাকার লক্ষ্ণণভোগ, ১০ টাকায় হিমসাগর! ক্রেতা খুশি, উদ্বেগে চাষি-বিক্রেতা

Mangoes: চোখ কপালে উঠতে বাধ্য। খুচরো বাজারে আম বিক্রি হচ্ছে কেজি প্রতি পাঁচ টাকায়। কেন এত পড়েছে দাম?

অভিজিৎ চৌধুরী, মালদা: আমের ভরা মরসুম। এবার ফলনও হয়েছে বিপুল। ফলে গ্রীষ্মের গোড়া থেকেই আমের স্বাদে মজেছে রাজ্যবাসী। বাজারে এখন চারিদিকে আম। পকেটেও বেশি চাপ পড়ছে না। কলকাতা এবং লাগোয়া এলাকায় যা দামে খুচরো বাজারে আম বিকোচ্ছে, সেটা যদি কারও সস্তা মনে হয়। তাহলে সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন মালদায়। চোখ কপালে উঠতে বাধ্য। খুচরো বাজারে আম বিক্রি হচ্ছে কেজি প্রতি পাঁচ টাকায়। মালদা আম চাষের জন্য বিখ্যাত। ফলনের জায়গায় দাম একটু হলেও কম থাকে। কিন্তু তাই বলে এত? 

বিক্রেতারা জানাচ্ছেন, এবার মালদায় আম ফলেছে বিপুল। একদিকে প্রচুর ফলন হলেও অন্যদিকে রফতানি তেমন একটা হয়নি। সেই কারণেই রাজ্যের বাজারে বা স্থানীয় বাজারে জোগান বেড়ে যাওয়ায় দাম পড়ে গিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, লক্ষ্মণভোগের মতো আম বাজারে বিকোচ্ছে পাঁচ টাকা কিলো দরে। বাগানে চলে গেলে ওই আম বিক্রি হচ্ছে কিলো প্রতি ১-২ টাকাতে। যেগুলো একটু নামকরা আমের প্রজাতি। সেগুলোর দামও তুলনায় অনেকটই কম। মালদা শহরের বিশ্বনাথ মোড়ের বাজারে আম বিক্রি করছিলেন দুল্লি চৌধুরী৷ তিনি বলেন, 'লক্ষ্মণভোগ এখন পাঁচ টাকা কিলো দরে বিক্রি করছি৷ হিমসাগর আর ল্যাংড়ার দাম প্রতি কিলো ১০-১৫ টাকা৷ এবার গাছে প্রচুর আম আছে৷ তাই দর নেই৷ আমরা বাগান থেকে এক থেকে তিন টাকা কিলো দরে পাকা আম কিনছি৷ যেমন পাচ্ছি, বাগান থেকে তেমনই আম নিয়ে আসছি।' আর এক খুচরো বিক্রেতা, জহুরাতলা হলদি পুকুরের শেফালি মণ্ডল বলেন, 'এবার লক্ষ্মণভোগ, রাখালভোগ সহ বিভিন্ন জাতের পাকা আম পাঁচ থেকে আট টাকা দরে খুচরো বিক্রি হচ্ছে। প্রতি কিলো ক্ষীরসাপাতি বা হিমসাগর বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। ল্যাংড়ার দামও একইরকম৷ বাইরে আম যাচ্ছে না৷ তাই আমের দাম অনেকটা কমে গিয়েছে৷'

আপাতত বিহার ও অসম ছাড়া বাইরে কোথাও আম রফতানি হচ্ছে না। বাংলাদেশেও আম রফতানি হচ্ছে না। তার মধ্যে তুঙ্গে উঠেছে জোগান। এবার মালদা-মুর্শিদাবাদের সঙ্গে একই সময় মুকুল এসেছিল দক্ষিণবঙ্গের বাগানেও। ফলে একইসঙ্গে সব জায়গার আম বাজারে নেমেছে। তার উপর এবার অন্য রাজ্যগুলিতেও আমের ফলন বেশ ভাল হয়েছে। বাংলাদেশে আম রফতানি বন্ধ রয়েছে। তাই এবার জেলায় আমের দর আর ওঠার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

উদ্বেগে আম বিক্রেতা-চাষিরা:
আমের দাম কমায় ক্রেতারা খুশি হলেও, উদ্বেগ বেড়েছে ব্যবসায়ী ও চাষীদের। নিজে আমের চাষ করেন স্বপন পোদ্দার, একইসঙ্গে পাইকারি ব্যবসাও রয়েছে তাঁর। তাঁর বক্তব্য, 'এবার ধারণার বাইরে আমের ফলন হয়েছে। দামও পড়ে গিয়েছে ধারণার বাইরে। আমরা ভাবতেই পারিনি, দর এতটা তলানিতে চলে আসবে। গাছপাকা লক্ষ্মণভোগ এক টাকা কিলোতেও বিক্রি করতে হচ্ছে। নইলে সেই আম ফেলে দিতে হবে। যা পরিস্থিতি তাতে বাজারে আম নিয়ে যাওয়ার খরচটুকুও উঠছে না৷ এ বার সব জায়গায় একইসঙ্গে আম পেকেছে। ফলে জেলার আম বাইরেও যাচ্ছে না৷ প্রচুর ঋণ নিয়ে বাগান লিজ নিয়ে আমচাষ করেছিলাম৷ এখন চিন্তা হচ্ছে, লিজের টাকা শোধ হবে কি না, দর আর চড়বে বলে মনে হয় না।'

কোতওয়ালি মরাপুকুর এলাকার আমচাষি সন্দীপ চৌধুরী বলছেন, 'এবার আমের খদ্দেরই নেই৷ আমের দর একেবারে তলানিতে৷ আমাদের অবস্থা খুবই সঙ্গীন৷ এখন ফজলি আর আশ্বিনার বাজারের আশায় বসে রয়েছি৷'

আরও পড়ুন: একের বেশি ফর্ম ১৬ থাকলে কীভাবে ফাইল করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ? রইল সহজ সমাধান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget