এক্সপ্লোর

South 24 Parganas: পৈতৃক জমি নিয়ে বচসার জের, দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

West Bengal News: পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই। ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। নৃশংস খুনের অভিযোগ উঠল হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর এলাকায়।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ভাইয়ের হাতে দাদা খুন! জমি-বিবাদে দাদাকে পিটিয়ে মারার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগরের ঘটনা। জমি নিয়ে সালিশি সভা থেকে ফেরার পথেই হামলার অভিযোগ। দাদাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। খুনে অভিযুক্ত মোহনলাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ। 

দাদাকে পিটিয়ে মারার অভিযোগ: পৈতৃক জমি নিয়ে বচসার জেরে দাদাকে পিটিয়ে মারল ভাই। ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় মুখ। নৃশংস খুনের অভিযোগ উঠল হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর এলাকায়। মৃতের নাম মতিলাল দাস। স্থানীয়রা জানিয়েছেন, বছর ষাটের মতিলালের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ের বিবাদ চলছিল। গতকাল এই নিয়ে এক প্রতিবেশীর বাড়িতে সালিশি সভাও হয়। অভিযোগ, সেখান থেকে ফেরার পথে, দাদাকে একা পেয়ে রাস্তার মধ্যেই বেধড়ক মারধর করেন ভাই মোহনলাল। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় দাদার। খুনে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

রাস্তায় ইট রাখা নিয়ে বচসার জেরে চলতি সপ্তাহেই এক ব্য়ক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে পূর্ব বর্ধমানের (Purba Burdhaman) পূর্বস্থলীতে। মৃতের নাম আজগর শেখ, মৃতের ভাগ্নেকেও মারধর করা হয় বলে অভিযোগ। খুনের ঘটনায় ৬ জনকে আটক করে পূর্বস্থলী থানার পুলিশ (Purbasthali Police Station)। অভিযোগ, চলাচলে অসুবিধা হচ্ছে বলায়, আজগরকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড দিয়ে পেটায় অভিযুক্তরা। বাধা দিলে আজগরের ভাগ্নেও আক্রান্ত হন বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছিল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর দফরপোতা এলাকায়। পরিবারের দাবি, সোমবার রাতে ভাগ্নেকে নিয়ে গাড়িতে স্থানীয় ন'পাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন আজগর শেখ। রাস্তায় ইট ফেলে রাখা ছিল। আজগর শেখকে গাড়ি থেকে নেমে ইট সরাতে গেলে বচসা শুরু হয়। সেই সময় কয়েক জন প্রতিবেশী তাঁকে মারধর করেন বলে অভিযোগ। লোহার রড দিয়ে মাথার পিছনে আঘাত করা হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Parliament Winter Session: সংসদে স্মোক-ক্যান হামলা, নজরে আরও দুই সন্দেহভাজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করল CBI

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget