এক্সপ্লোর

Kolkata Murder: স্ত্রীকে নিয়ে কটূক্তির জের, মদের আসরে বন্ধুকে কুপিয়ে খুন যুবকের

Youth Murder: স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মদের আসরে বন্ধুকে চপার দিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চেতলায়।

কলকাতা: মদের আসরে বসে কত কথাই না বলে মানুষে। কিন্তু, তার জেরে পরিকল্পনা ছাড়াই মদ খাওয়ার পার্টনারের হাতে খুন হওয়ার ঘটনা কমই ঘটে। শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে চেতলার (Chetla) সিআইটি (CIT) আবাসনে।

আরও পড়ুন: RG Kar Case: ঘিরে ধরেন ১৫ ডাক্তার, সাদা কাগজে সই করানোর চেষ্টা করেন, ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে, দাবি নির্যাতিতার পরিবারের

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চেতলার পীতম্বর ঘটক লেনের একটি আবাসনে মদের আসর বসিয়ে ছিলেন দুই বন্ধু চন্দন মণ্ডল ওরফে ভুট্টো এবং রূপচাঁদ পাইক। মদের আসর বসেছিল ভুট্টোরই ফ্ল্যাটে। মদ খেতে খেতে প্রায় এক বছর আগে ভুট্টোর স্ত্রীর বাড়ি থেকে ছেড়ে চলে যাওয়ার কথা উল্লেখ করে রূপচাঁদ। শুধু তাই নয়, মদ্যপানের সময় বন্ধুর স্ত্রীকে নিয়ে কিছু উল্টোপাল্টা কথা এবং কটূক্তিও করেন রূপচাঁদ।

আরও পড়ুন: Purulia College Molestation Case: পুরুলিয়ায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক

বিষয়টি মানতে পারেননি চন্দন ওরফে ভুট্টো। এই ব্যাপার নিয়ে দু-জনের কথা কাটাকাটির মাঝেই আচমকা হাতের কাছে থাকা ধারালো চপার দিয়ে রূপচাঁদের মাথায় সজোরে আঘাত করেন তিনি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপচাঁদের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Vineet Goyal Resignation Demand: বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে জনস্বার্থ মামলা, নোটিস নিতেই হবে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ঘটনাটির কথা জানতে পারার পর চন্দন মণ্ডল ওরফে ভুট্টোর নামে চেতলা থানায় অভিযোগ দায়ের করেন রূপচাঁদের ভাই। পুলিশ ঘটনাস্থলে এসে ভুট্টোকে তাঁর বাড়ির সামনে থেকেই গ্রেফতার করে। তদন্ত শুরু করার পাশাপাশি ভুট্টোকে বৃহস্পতিবার আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে সারা রাজ্যজুড়ে এই বিষয় নিয়ে গন্ডগোল চলছে। সাধারণ  মানুষ থেকে বিভিন্ন বিশিষ্ট ক্ষেত্রের মানুষরা প্রতিবাদে সামিল হয়েছেন। তার মধ্যেই এই ধরনের ঘটনা হতবাক করেছে চেতলার পীতাম্বর লেনের বাসিন্দা ও স্থানীয় মানুদের

Subendu Adhikari: 'সম্মানের যোগ্য নন বিনীত গোয়েল, ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল', রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE
Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget