এক্সপ্লোর

Purulia College Molestation Case: পুরুলিয়ায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার অধ্যাপক

Purulia News: শিক্ষক দিবসের প্রাক্কালে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন এক অধ্যাপক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার নিস্তারিণী মহিলা কলেজে।

পুরুলিয়া: শিক্ষক দিবসের আগের দিনেই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন একজন অধ্যাপক। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের নিস্তারিণী মহিলা কলেজে। ধৃত শিক্ষকের নাম বিকাশ দত্ত। আদতে তিনি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হলেও কর্মসূত্রে পুরুলিয়া শহরের দেশবন্ধু রোডে বাড়ি ভাড়া নিয়ে থাকেন।

আরও পড়ুন: RG Kar Case: নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার অভিযোগ নিয়ে টানাপোড়েন এবার, দুই ভিডিও, দুই রকম দাবি

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূগোলের প্রথম সেমিস্টারের ওই ছাত্রী নিস্তারিণী মহিলা কলেজে পড়াশোনা করার পাশাপাশি অভিযুক্ত বিকাশ দত্তের ভাড়াবাড়িতে প্রাইভেট টিউশনি পড়তে যেতেন। বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পড়া থেকে বাড়ি ফিরে নিজের মাকে সব কথা খুলে বলেন ওই ছাত্রী। তারপরই স্থানীয় থানায় ওই শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিত ছাত্রীটির মা। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন: RG Kar Protest: কোচবিহারে 'বিচারের দাবি মুছে' শিল্পীদের উপর হামলা, 'সরকার কি গুণ্ডাবাহিনী পুষছে'? আক্রমণে সুদীপ্তা

তার ভিত্তিতে মামলা দায়ের করে বুধবার রাতেও অভিযুক্ত বিকাশ দত্তকে তাঁর ভাড়াবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর  বুধবার রাতে ওই অধ্যাপককে গ্রেফতার করে বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু না বললেও প্রবল অস্বস্তিতে পড়েছে নিস্তারিণী মহিলা কলেজ কর্তৃপক্ষ। কীভাবে এই ধরনের ঘটনার মোকাবিলা করবেন তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন পরিচালন সমিতির সদস্যরা।

আরও পড়ুন: Supreme Court On RG Kar: "সুপ্রিম কোর্টে মামলা যত পিছবে, মিছিল তত এগোবে", দাবি আন্দোলনকারী চিকিৎসকদের

সবথেকে মজার বিষয় হল, RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ৮. পুরুলিয়া শহরে মিছিল বের করা হয়েছিল নিস্তারিণী মহিলা কলেজের তরফে। আর এখন সেই কলেজেরই একজন অধ্যাপক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হওয়ায় হতবাক পুরুলিয়াবাসী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Adhikari: 'সম্মানের যোগ্য নন বিনীত গোয়েল, ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল', রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget