এক্সপ্লোর

Kolkata News: ভর সন্ধ্যায় কলকাতায় প্রকাশ্যে ব্যবসায়ীকে চপারের কোপ

Jorabagan News: পুরনো বিবাদের জেরে প্রকাশ্য রাস্তায় একজন ব্যবসায়ীকে চপারের কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়াবাগানের নতুন বাজার এলাকায়।

কলকাতা: ভর সন্ধ্যায় কলকাতায় (Kolkata) এক ব্যবসায়ীকে প্রকাশ্যে চপারের কোপ মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার জোড়াবাগানের (Jorabagan) নতুন বাজার এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় জোড়াবাগানের নতুন বাজার এলাকা দিয়ে একজন ব্যবসায়ী যুবক বাইক নিয়ে যাচ্ছিল। আচমকা পিছন থেকে তাঁকে চপার দিয়ে কোপ মারে অন্য এক যুবক। আক্রান্ত যুবককে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। এর জেরে ওই এলাকায় নিমিষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চারিদিকে রক্তের ছাপ। 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এলাকাটি ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি আক্রান্ত যুবককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে আক্রান্ত যুবকের সঙ্গে আক্রমণকারীর পুরনো বিবাদ ছিল। তার জেরেই রবিবার ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় ওই যুবকের ওপরে চপার দিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলটি ঘিরে রেখে তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এখনই পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।  

বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে জোড়াবাগানের নতুন বাজার এলাকায়। অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতারির দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশের তরফেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার সকালে সল্টলেকের পূর্বাচল এলাকার বাসিন্দা একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে লুঠপাটের অভিযোগ উঠেছে। গত মাসে স্বামী মারা যাওয়ার পর থেকে একাই বাড়িতে থাকতেন ওই মহিলা। সেই সুযোগে বাড়ির পরিচারক ও ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে যুক্ত এক ব্যক্তি হামলা চালিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে ওই মহিলাকে অচৈতন্য করে দেয়। তারপর তাঁর শরীর ও বাড়িতে থাকা সোনার গয়না এবং তিন লক্ষের বেশি টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায়। পরে ওই বৃদ্ধা পুলিশকে ফোন করলে তারা সঙ্গে সঙ্গে ওই মহিলার কাছে আসে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানা গেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata Medical College Fire: কলকাতা মেডিক্যাল কলেজে আগুন আতঙ্ক, ধোঁয়ায় ঢাকল চারিদিক

সেরা শিরোনাম

বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget