এক্সপ্লোর

Howrah News: বক্স নামানো ঘিরে বচসা, থামাতে গিয়ে আক্রান্ত যুবক

Youth Attacked With Knife: পিকনিক থেকে ফেরার পথে রাস্তায় বক্স নামানোকে কেন্দ্র করে বচসা, সেই বচসা থামাতে এসে ছুরি দিয়ে হামলার অভিযোগ যুবককে। উলুবেড়িয়া রাজাপুর থানার বানিবন অঞ্চলের বিন্দাবনপুর নরুল্যাপাড়ার ঘটনা

সুনীত হালদার, হাওড়া: পিকনিক (picnic) থেকে ফেরার পথে রাস্তায় বক্স (box) নামানোকে কেন্দ্র করে বচসা (argumentation), সেই বচসা থামাতে এসে ছুরি (knife) দিয়ে হামলার অভিযোগ (attack) যুবককে। উলুবেড়িয়া (uluberia) রাজাপুর থানার বানিবন অঞ্চলের বিন্দাবনপুর নরুল্যাপাড়ার ঘটনা। হামলায় গুরুতর জখম যুবক।

কী ঘটেছিল?
সূত্রের খবর, গত ১ জানুয়ারি পিকনিক ছিল। সেখান থেকে ফিরেই রাস্তায় বক্স নামানো নিয়ে স্থানীয় বাসিন্দা অসীম রায় ও সমীর পাঁজার বচসা হয় রোহিত পাঁজা নামে এক যুবকের সঙ্গে। প্রাথমিক ভাবে বচসা থেমে গেলেও অভিযোগ, রাত ১০টা নাগাদ ফের অসীম ও সমীর রোহিতের বাড়িতে চড়াও হন। সেই সময় বাড়ি থেকে বেড়িয়ে সেই বচসা থামাতে যান রোহিতের কাকা অমিত পাঁজা। তখনই তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালান অসীম ও সমীর, অভিযোগ এমনই। তাঁর পেটে আঘাত লাগে। এরপরই আশঙ্কাজনক অবস্থায় অমিতকে প্রথমে উলুবেড়িয়া  হাসপাতাল পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান উত্তেজিত গ্রামবাসী। ঘটনাস্থলে পৌঁছয় রাজাপুর থানার পুলিশ। মাসদুয়েক আগে এক আইসক্রিম বিক্রেতার উপর এমনই হামলা চলে ট্রেনে। কষ্টার্জিত উপার্জনও হারান তিনি। 

কী ঘটেছিল?
মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত যদুপুর এলাকার ওই ঘটনায় জখম আইসক্রিম বিক্রেতার নাম ছিল মিনাল হোসেন। বয়স ৩৫ বৃছর। চাঁচল থানার অন্তর্গত কলিগ্রামের যদুপুর এলাকাতেই বাড়ি তাঁর। বাড়ি থেকে অনতিদূরেই দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে এবং সব ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ ছিল। আহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্য দিনের মতোই সোমবারও ঠেলাগাড়িতে আইসক্রিম নিয়ে বেরিয়েছিলেন মিনাল। এদিক ওদিক ঘুরে বিক্রিবাটার পর রাতে বাড়ি ফিরছিলেন। সেই সময় মল্লিকপাড়া এলাকায়, রাতের অন্ধকারে তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। রাস্তায় আটকে দাঁড়ায়। এর পর ওই আইসক্রিম বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছিনিয়ে নেওয়া হয় সঙ্গে থাকা সব টাকা-পয়সা। বাধা দিতে গেলে যুবকের শরীরে এলোপাথাড়ি ছুরি চালিয়ে দেয় দুষ্কৃতীরা। তাতে বুকে, হাতে এবং প্রায় সারা শরীরই ক্ষতবিক্ষত হয়ে যায় মিনালের। ওই যুবকের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাতে বিপদ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় মিনালকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য় নিয়ে যাওয়া হয় চাঁচল হাসপাতালে।  কিন্তু সেখানে পরিস্থিতির অবনতি হয় তাঁর। তাতে  রাতেই ফের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:বাংলার মানুষের জন্য তৃণমূলের নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা অভিষেকের, কী সুবিধে এতে

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana: 'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
'যাদের অন্নপূর্ণার ৩০০০ টাকা ঢোকেনি...,' কী করতে হবে ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget