এক্সপ্লোর

Kolkata News: খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু যুবকের

Kolkata Lightning Death: বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন বছর চব্বিশের কৌশিক। তারপরেই মর্মান্তিক ঘটনা রিজেন্ট পার্ক থানা এলাকায়।

কলকাতা: খাস কলকাতায় বাজ (Lightning Death) পড়ে মৃত্যু হল তরতাজা যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। মৃতের নাম কৌশিক কর। পুলিশ সূত্রে খবর, এদিন বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন বছর চব্বিশের কৌশিক। বাজ পড়ে ঝলসে যাওয়ায় এম আর বাঙুর হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctor)। 

গতমাসের শুরুতেও এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল হলদিয়ায়।রাজ্যে খারাপ আবহাওয়ায় বলি হয়েছিল অগাস্টের শুরুতেই ৩ জন। যদিও সেসময় হাওয়া অফিস আগেই জানিয়েছিল দক্ষিণবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়ছিল। সেই পূর্বাভাস মিলিয়ে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ হয়েছিল পূর্ব মেদিনীপুরেও। আর তারই জেরে হলদিয়ার দুর্গাচক ও ভবানীপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল ৩ জনের।

প্রসঙ্গত, বাজ পড়ে মৃত্যুর ঘটনাটা প্রায় প্রতিবছরই বেড়ে চলেছে। কখনও বৃষ্টির জমা জলের মধ্য়ে কারেন্টের তারে শহরেতলিতে মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও মফস্বলে, গ্রামগুলিতে আসছে বাজ পড়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার খবর।একদিকে, যখন ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই শুরু হয়েছে প্রবল বর্ষণ। সেই সঙ্গে বাজও পড়ছে একাধিক এলাকায়। এখনও কথা হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় কী কী করা উচিত, এবং কী কী করা উচিত নয়, এই সচেতনতা অনেকক্ষেত্রেই মেনে চলা হয় না। যার ফলে বছর বছর মৃত্যু হয় এই কারণে।

এদিকে, অনেকক্ষেত্রেই দেখা যায় আবার, অনেকে কারণ জেনেও বাইরে বেরোন। পাত্তা দেবেন কি, পেটের জ্বালা যে বড় জ্বালা। এই ভাবনারই ফল মারাত্মক হয়। মৃত্যু হয় প্রায় অধিকাংশ ক্ষেত্রে লাঙল চালাতে গিয়ে কৃষকদের, বা দিনমজুরদের। আর্থিক জ্বালা যন্ত্রনা তো থাকেই। তার উপর পরিবারের রোজগারের অন্যতম জনই যদি বাজ পড়ে প্রাণ হারান, পথে বসতে হয় পরিবারকে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একের পর এক তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তই আগামী মঙ্গলবার পরিণত হতে পারে নিম্নচাপে। সেই নিম্নচাপের প্রভাবেই আজ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। উপরের দিকের জেলা দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

 আরও পড়ুন, যাদবপুরে রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে খুনের হুমকি চিঠি

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে আজ থেকে। বঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। মঙ্গলবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার দিনভর বৃষ্টি হতে পারে। রবিবার থেকে তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget