এক্সপ্লোর

Howrah News:ফের পথ দুর্ঘটনায় মৃত্যু বাইক-আরোহী তরুণের, গুরুতর জখম দ্বিতীয় ভর্তি হাওড়া হাসপাতালে

Road Accident At Domjur:ফের পথ দুর্ঘটনা কাড়ল প্রাণ। মৃত্যু হল এক তরুণের। মৃতের নাম বিশাল ধাড়া, বয়স ১৯ বছর। গুরুতর জখম অবস্থায় অন্য জনকে ভর্তি করা হয়েছে হাওড়া হাসপাতালে।

সুনীত হালদার, হাওড়া: ফের পথ দুর্ঘটনা কাড়ল প্রাণ (Accident Death)। মৃত্যু হল এক তরুণের (Youth Dies)। মৃতের নাম বিশাল ধাড়া, বয়স ১৯ বছর। গুরুতর জখম অবস্থায় অন্য জনকে ভর্তি করা হয়েছে হাওড়া হাসপাতালে (Howrah Hospital)। তাঁর নাম কার্তিক মালিক বলে জানিয়েছে পুলিশ। বয়স ২০ বছর। সোমবার ভোর তিনটে নাগাদ ডোমজুড়ের (Domjur) নিবড়া ব্রিজ ঘটনাটি ঘটে।

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে পুলিশ জেনেছে, গড়ফা থেকে বাইকে করে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন ওই দুই তরুণ। পিছন থেকে কোনও একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। তাতেই এই মর্মান্তিক পরিণতি। তবে এখনও সেই গাড়ির কোনও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, গাড়ির ধাক্কায় বাইকটি ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ায় মারা যান বিশাল। ভোর সাড়ে চারটা নাগাদ দুজনকেই উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়। জখম দ্বিতীয় তরুণ আপাতত সেখানেই চিকিৎসাধীন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের দুর্ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ প্রায়ই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতির খবর উঠে আসে। তার পরও কি যথেষ্ট সতর্ক নয় প্রশাসন? কোথায় গাফিলতি থাকছে যাত্রীদের? 

দুর্ঘটনা বার বার...
ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকেই বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছিলেন অন্তত ২০ জন। হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি মোড় এলাকায় ওই ঘটনাটি ঘটেছিল। জখমদের রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। বাস ও লরি, দুটিরই চালক পলাতক। তবে সে বার অন্তত বিপদগ্রস্ত যানদুটি আটক করে হেমতাবাদ থানার পুলিশ। ওই ঘটনার দিনতিনেক আগেই ধূপগুড়িতে এশিয়ান হাইওয়ের ওপর পণ্যবোঝাই দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। আগুনে ভস্মীভূত হয়ে যায় কয়লা বোঝাই একটি লরি। জখম চালক ও খালাসিকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূপগুড়ির গিলান্ডি ব্রিজ লাগোয়া এশিয়ান হাইওয়ের উপর কয়লা বোঝাই লরির সঙ্গে পেঁয়াজ বোঝাই একটি লরির সংঘর্ষে আগুন লাগে কয়লা বোঝাই লরিটিতে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভয়ঙ্কর ঘটনার জেরে বেশ কিছুক্ষণ এশিয়ান হাইওয়েতে যান চলাচল বন্ধ ছিল। আবার জানুয়ারি মাসের শেষ দিনে মালদা থেকে গাজোল যাওয়ার পথে পাণ্ডুয়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবোঝাই বাস। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দুজনের। আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। তাঁদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আহতদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
বস্তুত এরকম ঘটনার তালিকা অসংখ্য। তার পরও যেন কোনও হেলদোল নেই যাত্রী বা প্রশাসন কারও তরফেই।

আরও পড়ুন:নদিয়ায় ফের উড়ল লাল নিশান, ৬৭-৫ ব্যবধানে তৃণমূল হারল তেহট্ট সমবায় নির্বাচনে



                                              

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget