এক্সপ্লোর

Tehatta Left Win : নদিয়ায় ফের উড়ল লাল নিশান, ৬৭-৫ ব্যবধানে তৃণমূল হারল তেহট্ট সমবায় নির্বাচনে

Nadia Tehatta Left Win : তেহট্ট বিধানসভা কেন্দ্রের তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনের পর ফল ঘোষণা করা হয়।

প্রদ্যোৎ সরকার, নদিয়া :  নদিয়ায় ফের উড়ল লাল নিশান ( Left Front ) । তাহেরপুর পুরসভার উপনির্বাচন ( Taherpur Municipality ) , পলাশিপাড়ার ( Palasipara ) সমবায়ের পর এবার তেহট্ট সমবায় নির্বাচনেও বামেদের জয়জয়কার। ৭২টি আসনের মধ্যে ৬৭-৫ ব্যবধানে শাসকদল তৃণমূলকে পরাজিত করেছে তারা।                       

তেহট্ট ( Tehatta )  কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে খাতাই খুলতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। রবিবার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তেহট্ট কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনের পর ফল ঘোষণা করা হয়। মোট ভোটার ছিল ১ হাজার ৭৯৯ জন ।সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূল এবং বামেরা।  সিপিএমের দাবি, পঞ্চায়েত ভোটের আগে সমবায় নির্বাচনে এই জয় তাদের বাড়তি অক্সিজেন জোগাবে। পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে তৃণমূল।                                                

গত মাসে,  তেহট্টে সমবায় সমিতির নির্বাচনেও বিশাল জয় পায় সিপিএম (CPIM)। ৪৯ আসনের সমবায় সমিতির সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তারা। একটি আসনও প্রার্থী দিতে পারেনি তৃণমূল। ১৯২৬ সালে তেহট্ট এক নম্বর ব্লকে, চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড তৈরি হয়।  ১৯৭৭-এর পর থেকে এই সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। ১৪ জানুয়ারির নির্বাচনে ৪৯ আসনবিশিষ্ট এই সমবায় সমিতিতে সিপিএম সব আসনে প্রার্থী দিলেও, একটিতেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল বা অন্য কোনও দল। 

১৯৭৭-এর পর থেকে এই সমবায় সমিতির পরিচালন কমিটিতে ক্ষমতায় রয়েছে বামেরা। এই প্রেক্ষাপটে গত বছরের ১০ ডিসেম্বর চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘোষণা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ ডিসেম্বর। রবিবার ছিল ভোটগ্রহণ। ৪৯ আসনবিশিষ্ট এই সমবায় সমিতিতে সিপিএম সব আসনে প্রার্থী দিলেও, একটিতেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল বা অন্য কোনও দল। ফলে এদিন সবকটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সিপিএমের প্রার্থীরা। এদিনই তাঁদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়।

এর আগে নদিয়ায় পুরভোটে ছিল সবুজ সুনামি। বিজেপি একটিও পুরসভা জিততে ব্যর্থ হয়। অসফল ছিল কংগ্রেসও। তার মধ্যেই চমক দেয় বামেরা। নদিয়ার তাহেরপুর পুরসভা জিতে নেয় সিপিএম। নদিয়ার তাহেরপুর পুরসভার  ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডে জয়ী হয় বামেরা। তৃণমূল জেতে ৫টি ওয়ার্ডে।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
'ভোটের পরেই PA খুন, নেপথ্যে ভাইপো গ্যাং' তৎকালীন PA-খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্য়মন্ত্রীর
উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর
উপনির্বাচনের আগে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর
CPM News : দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
দীপ্সিতা ধরের সভার পরেই হামলা, সিপিএমের একাধিক দলীয় অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
RG Kar Case : এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?
এখনও হতাশ অভয়ার পরিবার, ফের CBI তদন্ত নিয়ে তুললেন এই বড় প্রশ্ন! কাদের 'ধরছে না গোয়েন্দারা'?

ভিডিও

Dilip Ghosh:
ED Raid Today: APM চিটফান্ড মামলায় Kolkata-র ৬ জায়গায় তল্লাশি চালাচ্ছে ED | ABP Ananda
Suvendu Adhikari's PA : কী কারণে খুন করা হয় শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ রথকে? নেপথ্যে কাদের হাত?
Suvendu Adhikari's PA News : চন্দ্রনাথ হত্যার নেপথ্যে ভাইপো গ্যাং, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর |ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.৯.২৬) পর্ব ২: অভিষেকের PA সুমিতের বিরুদ্ধে বিস্ফোরক Ex TMC মুখপাত্র কামাল হোসেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget