এক্সপ্লোর

Bankura News:'এবার ওষুধ অন্যরকম হবে', জবাবি সভায় ওন্দার বিজেপি বিধায়ককে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Youth TMC President: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই কি হুমকি-কু'কথার তোড় বাড়ছে রাজনৈতিক দলগুলির? এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই কি হুমকি-কু'কথার তোড় বাড়ছে রাজনৈতিক দলগুলির? এবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল যুব সভাপতির (TMC Youth President) বিরুদ্ধে। জবাবি সভায় ওন্দার বিজেপি বিধায়ক (BJP MLA Of Onda) অমরনাথ শাখা ও বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh) উদ্দেশে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কী ঘটেছিল?
অভিযোগ, প্রকাশ্য মঞ্চ থেকে ওন্দার বিধায়ক ও দিলীপ ঘোষের উদ্দেশে তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত বলেছেন, 'বিধায়ক সাহেব অনেক নিদান দিচ্ছেন। ২০১৮ সাল মনে আছে তো? এবারের ওষুধ একটু অন্যরকম হবে।' একই সঙ্গে ওই মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে সুব্রত দত্তের নিদান, 'বাঁকুড়ায় একটি বাঁশ পাওয়া যায়। দেউল বাঁশ। ঘন গিটের বাঁশ... উপরটা লাল থাকবে। ভিতরটা ঘা করে দেবে।' দিনদুয়েক আগেই বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর গ্রামে সভা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। পরে বাঁকুড়া নিকুঞ্জপুর গ্রামে পাল্টা সভা করে তৃণমূল। অভিযোগ, সেই সভামঞ্চ থেকেই একেবারে খোলাখুলি এই 'নিদান' দেন থেকেই তৃণমূল যুব সভাপতি সুব্রত দত্ত। যদিও তাঁর এই বক্তব্যে তেমন গুরুত্ব দিতে চাননি অমরনাথ শাখা। এর আগে, গত মার্চে, হুমকির অভিযোগ উঠেছিল যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সম্রাট তপাদারের বিরুদ্ধে। তিনি বলেন,  'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করলে, জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে।'

হুমকির তোড়...
তবে শুধু শাসকদলের নেতাদের বিরুদ্ধেই যে এই অভিযোগ উঠেছে, তা নয়। বিভিন্ন সময় বিরোধী শিবির নেতামন্ত্রীদের বিরুদ্ধে এক অভিযোগ ওঠে। দিনদুয়েক আগেই যেমন বাঁশপেটা করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। বলেন, 'ভোট লুঠের চেষ্টা করলে ভাল করে ট্রিটমেন্ট করবেন, যেন হাসপাতাল হয়ে বাড়ি যায়। হাসপাতালের ট্রিটমেন্টের আগে আপনারা ট্রিটমেন্ট করবেন'। 'গরিব মানুষকে ধোকা দিয়ে ভোট লুঠ করতে দেব না।' তার আগে, এপ্রিল মাসে, বাঁকুড়ায় ২০০টি স্বনির্ভর গোষ্ঠীতে টাকা তছরুপের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায়। গত ১১ এপ্রিল মানিকবাজারে বিক্ষোভও দেখান স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেখানেই সোনামুখী থানার আইসিকে হুমকি দিতে শোনা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে। বলেন, 'আইসি অনেক দিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। যদি করতে আসিস তোরও পরিবার আছে আমরাও দেখে নেব।' অভিযোগ তিনি আরও বলেন, 'আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব, তারপর কী ব্যবস্থা করা যায় দেখব, বলে হুমকি।' বিজেপি সাংসদের সেই মন্তব্য়ের প্রেক্ষিতে তুঙ্গে ওঠে বিতর্ক। মানিকবাজারেই পাল্টা সভা করে সৌমিত্র খাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা।

আরও পড়ুন:পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget