এক্সপ্লোর

Rajib Banerjee Z Security Withdrawn: রাজীব বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার

Rajib Banerjee Z Security Withdrwan Update: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) আগে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ৩১ অক্টোবর তৃণমূলে প্রত্যাবর্তন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) কেন্দ্রীয় নিরাপত্তা (Central Secuirity) প্রত্যাহার। সরকারি আধিকারিককে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা এএনআইয়ের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Union Home Ministry) আধিকারিককে উদ্ধৃত করে এএনআই দাবি করেছে, "রাজ্যে জেড ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে ওয়াই প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে।'' বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) আগে বিজেপিতে (BJP) যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ৩১ অক্টোবর তৃণমূলে (Trinamool Congress) প্রত্যাবর্তন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

 

বিজেপিতে যোগদানের পর গত ৩১ জানুয়ারি  Z ক্যাটাগরি CRPF নিরাপত্তার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় CRPF সূত্রে খবর,স্বরাষ্ট্র মন্ত্রক, রাজীবের (Rajib Banerjee) নিরাপত্তা নিয়ে চিন্তিত। এই কারণে তাঁর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে শুধু রাজীবই নন, বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক নেতাকে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নিরাপত্তা । 

বিধানসভা ভোটের মাসখানেক আগে, ২০২১-এর ২৯ জানুয়ারি তৃণমূল ছাড়েন রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে বিধানসভা থেকে বেরিয়েছিলেন তিনি। তার আগে ২২ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা ইস্তফা দেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক। চার্টার্ড ফ্লাইটে দিল্লি নিয়ে গিয়ে অমিত শাহের বাসভবনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে যোগদান করিয়েছিল বিজেপি। ছবিটা বদলে যায় একুশের বিধানসভা ভোটের পরেই। ভোটে দলের ভরাডুবি এবং নিজের হারের পর সেই বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন রাজীব। ভোটের ফল ঘোষণার পর থেকেই বেসুরো ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টেও বিজেপি বিরোধী সুর ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ৯ মাস পর 'ঘর ওয়াপসি' হয় রাজীবের। গত ৩১ অক্টোবর আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে ফের যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: WB BJP Update: বিজেপি-র রাজ্য কমিটিতে রদবদল, নেই সায়ন্তন, সাধারণ সম্পাদক লকেট-অগ্নিমিত্রা

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget