এক্সপ্লোর

NEET-UG Retest : সুপ্রিম কোর্টের নির্দেশ পুনরায় ১৫৬৩ জনের NEET-UG পরীক্ষা, এড়ালেন ৪৮ শতাংশ পড়ুয়াই : NTA

CBI: গত ৫ মে হয়েছিল দেশব্যাপী মেডিক্যাল এন্ট্রাসের প্রবেশিকা পরীক্ষা NEET-UG। তাতে অনিয়মের অভিযোগ ওঠার পর, এনিয়ে FIR দায়ের করে CBI।

নয়াদিল্লি : যাঁদের পুনরায় NEET-UG দেওয়ার কথা ছিল, তাঁদের মধ্যে ৪৮ শতাংশই আজ হাজির হননি। এক বিবৃতিতে একথা জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যে ১৫৬৩ ছাত্রকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, তাঁদের আজ পুনরায় পরীক্ষায় বসার কথা ছিল সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে। এর মধ্যে ৮১৩ জন অর্থাৎ ৫২ শতাংশ রি-টেস্ট দেন। পরীক্ষা এড়িয়ে যান ৭৫০ জন। এদিন সন্ধেয় NTA-এ যে পরিসংখ্যান সামনে এনেছে তাতে এই তথ্য উঠে এসেছে। ছত্তীসগঢ়, গুজরাত, হরিয়ানা, মেঘালয় ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাতটি পরীক্ষাগ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল।

গত ৫ মে হয়েছিল দেশব্যাপী মেডিক্যাল এন্ট্রাসের প্রবেশিকা পরীক্ষা (Medical Entrance) NEET-UG। তাতে অনিয়মের অভিযোগ ওঠার পর, এনিয়ে FIR দায়ের করে CBI। সেদিনই পুনরায় পরীক্ষা নেওয়া হল। দেশজোড়া বিক্ষোভের মাঝেই এনিয়ে শিক্ষা মন্ত্রক অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতে মামলা রুজু করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

ইতিমধ্য়েই, NTA-র DG সুবোধ সিংহকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, প্রদীপ সিংহ খারোলাকে। নিট দুর্নীতির তদন্ত ইতিমধ্য়েই CBI-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে এদিন এনডিএ শাসিত বিহারে সিবিআইয়ের ওপর হামলার ঘটনা ঘটে। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা চলে। নকল সিবিআইয়ের গুজব রটিয়ে হামলা চালানো হয়। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০-৩০০ জনের।
বিহারের নাবাদায় সিবিআইয়ের ওপর হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দুর্নীতি ঢাকতে বার বার কেন এজেন্সির ওপর হামলা ?
সিবিআইয়ের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ৪। স্থানীয় থানায় না জানিয়ে গোপনে তল্লাশি বলে দাবি বিহার পুলিশের।

এদিকে, এরই মধ্যে বিহার, ঝাড়খণ্ডের পর, প্রশ্নফাঁসের জাল এবার মহারাষ্ট্রেও ! শুধু তা-ই নয়, NEET-এ দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এবার গ্রেফতার করা হল ২ শিক্ষককে। মহারাষ্ট্রের লাতুর থেকে দুই শিক্ষককে গ্রেফতার করেছে নান্দেড় ATS। সূত্রের খবর,  দুই জনই জেলা পরিষদের স্কুলে কর্মরত। ATS সূত্রে খবর, ২ শিক্ষকই লাতুরে নিজস্ব কোচিং সেন্টারে পড়ুয়াদের JEE ও NEET-এর প্রশিক্ষণ দিতেন। NEET দুর্নীতিকাণ্ডে ইতিমধ্য়েই বিহার থেকে ১৩ জন ও ঝাড়খণ্ড থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget