এক্সপ্লোর

Private School Fees: বছরে ৩০ শতাংশ হারে বেতন বাড়াচ্ছে এই শহরের স্কুলগুলি, খরচ জোগাতে নাজেহাল অভিভাবকরা; অভিযোগ দায়ের

Private School Fees Hike: স্কুল পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন যে বেশিরভাগ স্কুলই প্রতি বছর ১৫-২০ শতাংশ হারে বেতন বাড়াচ্ছে। আর এমনও কিছু স্কুল আছে যেগুলি বছরে ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেতন বাড়াচ্ছে।

বেঙ্গালুরু: অভিভাবকরা অভিযোগ দায়ের করেছেন বেসরকারি স্কুলগুলি প্রতি বছর ৩০-৪০ শতাংশ হারে বেতন বাড়াচ্ছে যা ক্রমেই বোঝা হয়ে উঠছে তাদের উপর এবং এই বেতন বৃদ্ধি কোনোভাবেই সাযুজ্যপূর্ণ নয়। অসহায় হয়ে পড়েছে অভিভাবকরা, স্কুলের বেতন জোগাতে (Private School Fee) হিমসিম খাচ্ছেন সকলেই। এমনিতেই যাতায়াতের খরচ, বইপত্র, স্কুলের পোশাকের দাম বাড়ার কারণে সমস্যায় ছিলেন তারা, উপরন্তু এত বিপুল হারে স্কুলের বেতন (School Fee Hike) বাড়ার কারণে নাজেহাল হয়ে পড়ছেন অভিভাবকরা। সমস্ত খরচ জোগানো এক কথায় অসম্ভব হয়ে পড়ছে তাদের কাছে।

এই অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, স্কুল পড়ুয়াদের অভিভাবকরা জানিয়েছেন যে বেশিরভাগ স্কুলই প্রতি বছর ১৫-২০ শতাংশ হারে বেতন বাড়াচ্ছে। আর এমনও কিছু স্কুল আছে যেগুলি বছরে ৩০-৪০ শতাংশ পর্যন্ত বেতন বাড়াচ্ছে। আর যে হারে বেতন বেড়েছে স্কুলের তার অনুপাতে অভিভাবক এমনকী স্কুলের কর্মী শিক্ষক শিক্ষিকাদের বেতনও সেই হারে বাড়েনি।

কর্ণাটকের সেকেন্ডারি ও প্রাইমারি স্কুল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ড. শশী কুমার জানিয়েছেন যে, স্কুলের বেতন বৃদ্ধি হওয়াটা স্বাভাবিক কারণ স্কুলের পরিচালনার খরচ দিনে দিনে বেড়েছে, শিক্ষক-শিক্ষিকাদের বেতনও বেড়েছে। স্কুলগুলিকে একইসঙ্গে পরিচালন খরচ, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলকর্মীদের বেতন দিতেই হয়, এমনকী প্রত্যেককে ৮-১০ শতাংশ বেতন বাড়াতে হয় প্রতি বছর। বেতন বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলি বিষয় ভাবতে হয় স্কুলকে। বইয়ের ক্ষেত্রেও বাজার দর অনুযায়ী ৫-১০ শতাংশ খরচ বাড়ে। তবে ৩০-৪০ শতাংশ বেতন বৃদ্ধিকে সমর্থন করেননি তিনি। শশী কুমার জানিয়েছেন যে, সরকারের তরফে অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং স্কুলের খরচ বিচার বিবেচনা করে তদনুসারে পদক্ষেপ করা হবে।

কর্ণাটকের শিক্ষামন্ত্রী মধু বঙ্গারাপ্পা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে এই ক্ষেত্রে সেভাবে কিছুই করার নেই, বেসরকারি স্কুলগুলির বেতন বাড়ানোর প্রসঙ্গে সরকারের হস্তক্ষেপ করা বাঞ্ছনীয় নয়, তবে তিনি আশ্বাস দিয়েছেন যে এত বিপুল হারে বেতন না বাড়ানোর জন্য অনুরোধ করবেন স্কুলগুলিকে এবং এই বিষয়ে সরকারি মহলে আলোচনারও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: Gold Rate Today: বুধবারে সস্তায় সোনা কেনার সুযোগ ! আজ কিনে রাখলে কত লাভ পাবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget