এক্সপ্লোর

Amazon India: ভারতে 'বাজার' খুলবে আমাজন, জামা-জুতো-গয়না মিলবে সস্তায়

Amazon Bazar: কম দামের জিনিস বিক্রি করার দিকে ঝুঁকছে আমাজন। একটি নতুন ব্যবসায়িক পদক্ষেপ করতে চলেছেন জেফ বেজোস। আসবে আমাজন বাজার। কী পদক্ষেপ করছে আমাজন ?

Amazon Bazaar: ই-কমার্স সংস্থা আমাজন এবার আনতে চলেছে আমাজন বাজার। ই-কমার্স সংস্থাগুলির মধ্যে অন্যতম প্রথম সারির কোম্পানি আমাজন এবার ভারতের বুকে বাজার খুলবে ! সেই বাজারে নাকি খুব সস্তায় মিলবে সব জিনিস, জুতো-জামা থেকে গয়না কিংবা গৃহস্থালির জিনিস, সবই মিলবে ৬০০ টাকার মধ্যেই। কীভাবে সম্ভব ? কম দামের জিনিস বিক্রি করার দিকে ঝুঁকছে আমাজন (Amazon Bazaar)। একটি নতুন ব্যবসায়িক পদক্ষেপ করতে চলেছেন জেফ বেজোস। কী সেই পদক্ষেপ ? কী পরিকল্পনা আমাজনের ?

আমাজন ইতিমধ্যেই বিক্রেতাদের উদ্দেশ্যে আবেদন রেখেছে যাতে তাঁরা সমস্ত আনব্র্যান্ডেড পণ্য মূলত ফ্যাশন ও লাইফস্টাইল সংক্রান্ত জিনিসপত্র মাত্র ৬০০ টাকার মধ্যেই নথিভুক্ত করেন। এর মধ্যে থাকবে ঘড়ি, জুতো, জামা, গহনা, লাগেজ কিন্তু সবই মিলবে সস্তায়। আমাজনের (Amazon Bazaar) তরফ থেকে বিক্রেতাদের উদ্দেশ্যে বলা হয়েছে একটি বিজ্ঞপ্তিতে এবার আমাজন বাজারে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য তাঁরা বিক্রি করতে পারবেন তাঁদের ব্যবসায় মুনাফা আরও বাড়ে।

তবে আসল কারণ অন্য। জানা গিয়েছে ফ্লিপকার্টের 'শপসি' (Shopsy) এবং মিশো (Meesho)-র সঙ্গে পাল্লা দিতেই আমাজন আনছে এই আমাজন বাজার। কম দামের আনব্র্যান্ডেড পণ্য বিক্রির দুনিয়ায় এই দুটি মাধ্যম অত্যন্ত জনপ্রিয়। মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তরফ থেকেও কম দামের পণ্য বিক্রি জন্য চালু করা হয়েছে আজিও স্ট্রিট প্ল্যাটফর্মটি। আমাজন বাজার পাল্লা দেবে এর সঙ্গেও।

আমাজন বাজারের (Amazon Bazaar) ক্ষেত্রে ডেলিভারির সময়সীমা থাকছে দুই থেকে তিনদিন যেখানে আমাজন প্রাইম মেম্বারদের জন্য সঙ্গে সঙ্গেই অথবা খুব দ্রুত ডেলিভারির সুবিধে দেওয়া হত। মার্চেন্টদের জন্য জিরো রেফারেল ফি-র ব্যবস্থাও থাকছে আমাজন বাজারে। এই জিরো রেফারেল ফি এবং কোনও ক্লোজিং ফি না থাকার কারণে আমাজন বাজার আরও বেশি পরিমাণে বিক্রেতাদের আকর্ষণ করবে বলেই ধারণা।

পরিসংখ্যানের হিসেবে দেখা গিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমাজন ইন্ডিয়া শুধুমাত্র ১৩ শতাংশ ইউজার গ্রোথ পেয়েছে। অর্থাৎ মাত্র ১৩ শতাংশ নতুন ব্যবহারকারী জুড়ে গিয়েছেন এই ই-কমার্স সংস্থার সঙ্গে। ফ্লিপকার্ট ও মিশোর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছে আমাজন। বাজারে আরো প্রতিযোগিতা বাড়াতে এবং পুনরায় গ্রোথ ফিরিয়ে আনতে এই নতুন ব্যবসায়িক পন্থা অবলম্বন করছে আমাজন ইন্ডিয়া। মিশোর কারণে যে ব্যবসা অনেকটা ক্ষীণ হয়ে এসেছিল, তা আবার ফিরত পাওয়ার চেষ্টা করছে আমাজন।   

আরও পড়ুন: 5G Phone Under Rs 10000: ১০ হাজার টাকার কমে ৫জি ফোন ! কোন মডেল কিনতে পারবেন কোথা থেকে?

সেরা শিরোনাম

Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
২০ হাজারের কমে ভারতের বাজারে নতুন ফোন HMD Vibe 2 Pro 5G, কী কী ফিচার পাবেন ? জানুন কেনার আগেই
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget