এক্সপ্লোর

CBSE 12th Result 2024: CBSE ক্লাস টুয়েলভের রেজাল্ট, বাড়ল পাশের হার; কীভাবে দেখবেন রেজ়াল্ট

CBSE 12th Result 2024 How To Check: চলতি বছরের সিবিএসই পরীক্ষার ক্লাস টুয়েলভের রেজাল্ট প্রকাশিত হল। ভোটের দিনই প্রকাশ করা ফলাফল।

CBSE 12th Result 2024: সিবিএসই ক্লাস টুয়েলভের রেজাল্ট প্রকাশিত হল। সোমবার ১৩ মে ভোটের দিনই ফলপ্রকাশ করা হল। সিবিএসই বোর্ডের অফিসিয়াল সাইটে গেলেই দেখা যাবে ফলাফল। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, চলতি বছরে পাশের হার ৮৭.৯৩ শতাংশ। গত বছরের তুলনায় যা সামান্য বেড়েছে। 

কোন কোন সাইটে ফল দেখা যাবে

সিবিএসই-র বেশ কিছু সাইট রয়েছে। এই সাইটগুলিতে গিয়ে রেজাল্ট সহজেই দেখা যাবে। সাইটগুলির একটি তালিকা প্রথমে নিচে দেওয়া হল।

  • cbse.gov.in
  • cbseresults.nic.in
  • results.digilocker.gov.in
  • umang.gov.in

সিবিএসই-র নিজস্ব সাইট ছাড়াও ডিজিলকারে পাওয়া যাবে রেজাল্ট। এছাড়াও, উমাং সাইটে গেলেও ক্লাস টুয়েলভের ফল দেখতে পাবে পড়ুয়ারা।

কীভাবে দেখবেন রেজ়াল্ট ?

  • প্রথমে হোমপেজে গিয়ে রেজাল্ট সেকশনে যেতে হবে।
  • সেখানে ক্লিক করলে দেখা যাবে একটি রেজাল্টের পেজ।
  • তাতে কিছু তথ্য চাইবে সাইটটি।
  • এর মধ্যে রোল নম্বর, জন্ম তারিখ ইত্যাদি থাকবে।
  • সেগুলি নির্দিষ্ট জায়গায় লিখে পূরণ করতে হবে ওই অংশটি।
  • এর পর লগইন বা শো রেজাল্ট করলেই দেখা যাবে রেজাল্ট।

কী কী থাকবে রেজাল্টে ?

মার্কস দেখার আগে মিলিয়ে নিতে হবে নিজস্ব তথ্য। নাম, রোল নম্বর, জন্ম তারিখের মতো তথ্যগুলি ঠিক রয়েছে কি না সেগুলি মিলিয়ে দেখে নিতে হবে। এর পর প্রাপ্ত নম্বর, গ্রেড, পার্সেন্টেজ ইত্যাদি তথ্য বিশদে মিলিয়ে দেখে নিতে হবে।

দশমের ফলপ্রকাশ কবে

সাধারণত প্রতি বছর মে মাসের শুরুর দিকে প্রকাশিত হয় CBSE-র টেন ও টুয়েলভের ফলাফল। তবে এই বছর ভোটের জন্য তা কিছুটা পিছোনো হয়েছিল বলে মনে করা হচ্ছে। শেষমেশ আজ ১৩ মে ভোটের দিনই প্রকাশ পেয়েছে সিবিএসই-র ক্লাস টুয়েলভের ফলাফল। তবে এখনও দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়নি।  সিবিএসই-র তরফে এর আগে একটি নোটিস দেওয়া হয়েছিল, ২০ মে-র পরে প্রকাশ পেতে পারে এই ফলাফল। কিন্তু তাঁর আগেই আজ দ্বাদশের ফলাফল প্রকাশ্যে এল। সাধারণত গত কয়েক বছর  ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট একই দিনে প্রকাশ করছে সিবিএসই। তাহলে কি আজই বেরোবে দশমের ফলাফল ? সবটাই এখনও সিবিএসই-র উপর নির্ভর করছে।

ডিসক্লেইমার: এই তথ্যাদি পরামর্শস্বরূপ পড়ুয়া/পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু দেওয়া। তাঁদের কাছে একান্ত অনুরোধ অবশ্যই সংশ্লিষ্ট ওয়েবসাইট/নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - CBSE 10th Results 2024: CBSE দশমের ফলাফল কবে প্রকাশ ? কীভাবে দেখবেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget