এক্সপ্লোর

CBSE Class 12 Exam Cancelled: বাতিল হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা

আগেই বাতিল হয়ে গিয়েছিল সিবিএসই দশমের পরীক্ষা।

নয়াদিল্লি : করোনা আবহে শেষমেশ বাতিলই হয়ে গেল সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা। আজ পরীক্ষার দিনক্ষণ ঘোষণার আভাসও ছিল। কিন্তু দেশের কোভিড পরিস্থিতি বিচার করে দ্বাদশের পরীক্ষাও বাতিল করারই সিদ্ধান্তই নেওয়া হল কেন্দ্রের তরফে।

দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি এটাও বলা হয়েছে, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। 

গতকালই কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নিয়েছিলেন উচ্চতর কোর্টে পরীক্ষা সংক্রান্ত শুনানির সময়। আর এদিন উচ্চপর্যায়ের বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতি মাথায় রেখে পড়ুয়াদের কথা ভেবেই সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারের উচ্চপর্যায়ের বৈঠকে পৌরহিত্য করার কথা ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখলিয়ালের। কিন্তু কোভিডজনিত সমস্যার কারণে এদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠকে সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। নরেন্দ্র মোদি বলেছেন, 'পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।'

গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র। মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। এরপর ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু চারদিন পর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। এবার সিবিএসই দ্বাদশের পরীক্ষাও বাতিলেরই ঘোষণা করে দেওয়া হল।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget