এক্সপ্লোর

CBSE Board Result 2025: শীঘ্রই প্রকাশ পাবে সিবিএসই-র বোর্ড পরীক্ষার ফলাফল; ডিজিলকারে কীভাবে দেখবেন স্কোরকার্ড ?

CBSE Board Results: সিবিএসই এই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল একবার প্রকাশ করে দিলে সকল পড়ুয়ারা ঘরে বসেই ডিজিলকারে তাদের নিজেদের স্কোরকার্ড দেখতে পাবেন।

CBSE Board Exam:  সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সংক্ষেপে সিবিএসইর তরফে খুব শীঘ্রই দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আনুষ্ঠানিকভাবে যদিও এখনও কোনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি সিবিএসই (CBSE Board Result)। তবে আন্দাজ করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি থেকে শেষ দিকের মধ্যেই ফলাফল প্রকাশ করবে সিবিএসই। এই বছর সিবিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষা আয়োজিত হয়েছিল ১৮ মার্চ থেকে এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আয়োজিত হয়েছিল ৪ এপ্রিল থেকে।

সিবিএসই এই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল একবার প্রকাশ করে দিলে সকল পড়ুয়ারা ঘরে বসেই ডিজিলকারে তাদের নিজেদের (CBSE Board Result) স্কোরকার্ড দেখতে পাবেন। সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in থেকে আপনি সহজেই এই স্কোরকার্ড দেখতে পাবেন।

আগের বছরগুলিতে কবে কবে প্রকাশ পেয়েছিল ফলাফল

২০২২ সালে সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল ২২ জুলাই তারিখে।

২০২৩ সালে এই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছিল ১২ মে তারিখে।

গত বছর ২০২৪ সালে সিবিএসই বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছিল ১৩ মে তারিখে।

ফলে আন্দাজ করা যাচ্ছে মে মাসের মাঝামাঝি এই ফলাফল প্রকাশ পাবে।

কীভাবে দেখবেন এই ফলাফল

প্রথমেই আপনাকে সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে cbse.gov.in-এ।

তারপর সেই ওয়েবসাইটেই দুটি আলাদা আলাদা ট্যাব থাকবে CBSE 10th Result 2025 এবং CBSE 12th Result 2025 নামে।

এই ট্যাবে ক্লিক করে নিজের রোল নম্বর, জন্মতারিখ, নিরাপত্তা কোড বসালেই আপনার ফলাফল স্ক্রিনে ভেসে উঠবে।

এটা ডাউনলোড করে প্রয়োজনে হার্ডকপি প্রিন্ট আউট করে রাখতে পারেন।

ডিজিলকারে কীভাবে দেখবেন ফলাফল

আপনার ফোনে বা কম্পিউটারের ব্রাউজার খুলে ডিজিলকারের অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-এ যেতে হবে প্রথমে।

দশম শ্রেণি নাকি দ্বাদশ শ্রেণি তা লিখতে হবে।

স্কুলের কোড, রোল নম্বর, ৬ অঙ্কের সিকিউরিটি পিন যা স্কুল থেকে দেওয়া হয়েছে পড়ুয়াদের তা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে।

রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই ডিজিলকার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে।

এই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে গেলে ডকুমেন্ট বিভাগেই সিবিএসই-র বোর্ড পরীক্ষার ফলাফল বা স্কোরকার্ড পেয়ে যাবেন আপনি।

গত বছর ২০২৪ সালে সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল ২২ লক্ষ ৫১ হাজার ৮১২ জন পড়ুয়া। এদের মধ্যে পরীক্ষা দিয়েছিল ২২ লক্ষ ৩৮ হাজার ৮২৭ জন, পাশ করেছিল ২০ লক্ষ ৯৫ হাজার ৪৬৭ জন পড়ুয়া। অর্থাৎ গত বছর ৯৩.৬০ শতাংশ জন পড়ুয়া বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।     

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ক্যাম্পাসিংয়ে লাখ টাকা মাইনের চাকরি ছেড়ে সরকারি চাকরির প্রস্তুতি, পরপর ৬ টি সরকারি চাকরি পান DSP শ্রীকান্ত
ONGC Recruitment : তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
তিন হাজারের বেশি পদে নিয়োগ করছে ONGC, নভেম্বরের এই দিনের মধ্যে করতে হবে আবেদন
Success Story: প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
প্রস্তুতির সময় হারিয়েছেন বাবা ও মাকে, শোক সামলেও UPSC ক্র্যাক দীপাংশুর
Railway Recruitment 2026 : রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ
রেলে স্টেশন মাস্টার পদে হচ্ছে নিয়োগ, ১২৬৫টি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ

ভিডিও

Humayun Kabir:
Indranil Sen Arrested:
Kolkata Medical College: চুম্বকের সাহায্য়ে শিশুর পেট থেকে বের করা হল চুম্বক
Tapas Roy:
Municipal Election: কবে হবে পুরভোট? ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল কমিশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget