এক্সপ্লোর

CBSE Exam 2024: আগামীকাল থেকে শুরু CBSE-র প্র্যাক্টিক্যাল পরীক্ষা, কী করবেন? কী করবেন না?

CBSE Practical Exam 2024: আগামীকাল থেকে শুরু হচ্ছে CBSE দশম এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা (CBSE Exam 2024)। তার আগে গাইডলাইন প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড।

নয়াদিল্লি: নতুন বছরের আনন্দের সঙ্গেই রয়েছে পরীক্ষা নিয়ে চিন্তা। কারও জীবনের প্রথম বড় পরীক্ষার শুরু, কারও আবার দ্বিতীয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে CBSE দশম এবং দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা (CBSE Exam 2024)। তার আগে গাইডলাইন প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড।

পরীক্ষার্থী এবং অভিভাবকদের জন্য গাইডলাইন:

  • কোন দিন কোন প্র্যাক্টিক্যাল পরীক্ষা তা দেখতে হবে পরীক্ষার্থী এবং তার অভিভাবককে। অবশ্যই সিলেবাস সম্পর্কে বিশদে জেনে নিতে হবে।
  • সূচি অনুযায়ী পরীক্ষা দিতে হবে। কারণ কেউ পরীক্ষা দিতে না পারলে দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না।
  • পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে জানার থাকলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে। 

স্কুলের জন্য গাইডলাইন:

  • প্র্যাক্টিক্যাল পরীক্ষার আগে সিলেবাস শেষ হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে স্কুলগুলিকে।
  • ল্যাবরেটরিতে প্রয়োজনীয় সরঞ্জাম সহ অভ্যন্তরীণ পরীক্ষকদের সুবিধার্থে যাবতীয় বন্দোবস্ত করতে হবে স্কুলকে।
  • প্র্যাক্টিক্যাল পরীক্ষার সূচি সম্পর্কে যেন সব পরীক্ষার্থী এবং অভিভাবক অবগত থাকেন তা নিশ্চিত করার দায়িত্ব স্কুলের।
  • নম্বর একবার পাবলিশ হয়ে গেলে তা বদলানো সম্ভব নয়। তাই এক্সটারনাল এবং ইন্টারনাল এক্সামিনারদের সঠিক নম্বর আপলোড করার বিষয়ে নিশ্চিত করতে হবে।
  • দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা বোর্ড নির্ধারিত এক্সটারনাল এক্সামিনারের নেবেন।

লিখিত পরীক্ষার সূচি: ২০২৪ সালের CBSE দশম এবং CBSE দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আগামী বছর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে দশটা থেকে। দশম শ্রেণির পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। দ্বাদশের পরীক্ষা শেষ হবে ২ এপ্রিল। দশমের ক্ষেত্রে, ১৯ ফেব্রুয়ারি বাংলা সহ অন্যান্য প্রথম ভাষার পরীক্ষা, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা ২ মার্চ, ৭ মার্চ সোশ্যাল সায়েন্স, ১১ মার্চ অঙ্ক পরীক্ষা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পরীক্ষা ১৩ মার্চ। দ্বাদশের ক্ষেত্রে, বায়োটেকনোলজি, ইলেক্ট্রনিক্স টেকনোলজি, নিউট্রিশন পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি, ডেটা সায়েন্স পরীক্ষা ১৭ ফেব্রুয়ারি, ভূগোল পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি ,পদার্থ বিদ্যার পরীক্ষা ৪ মার্চ, ৯ মার্চ অঙ্ক পরীক্ষা, বায়োলজি পরীক্ষা ১৯ মার্চ, ২৩ মার্চ অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, ২৮ মার্চ ইতিহাস পরীক্ষা, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি পরীক্ষা ২ এপ্রিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal Police Recruitment: রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগ, পরীক্ষা সূচি ঘোষণা বোর্ডের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IOCL Recruitment : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ইন্ডিয়ান অয়েলে প্রচুর পদে হচ্ছে নিয়োগ, জানুন লাস্ট ডেট
Success Story: স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
স্বামীর মৃত্যুর পর কটাক্ষ, মেয়েকেও হারিয়েছেন; ১৫ বছর পর পড়াশোনা শুরু করে RAS অফিসার রোহিণী
Success Story: ২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
২ হাজার টাকা দিয়ে শুরু, আজ মোমোর ব্যবসায় ৫৬ লক্ষের টার্নওভার! গড়লেন বিরাট ব্র্যান্ড
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget