এক্সপ্লোর

Central Bank of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে?

Jobs And Recruitments: ২২ থেকে ৪০ বছর বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এক বছরের জন্য চুক্তি করে নিয়োগ করা হবে আবেদনকারীদের। 

Central Bank of India Recruitment 2024: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India) ফ্যাকাল্টি-সহ একাধিক পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Application) জানাতে পারবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে centralbankofindia.co.in - এই ওয়েবসাইটে গিয়ে। ফ্যাকাল্টি, অফিস অ্যাসিসট্যান্ট এবং ওয়াচম্যান কাম গার্ডেনার - এইসব পদে নিয়োগ করা হবে। 

কোন পদে আবেদনের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন 

  • ফ্যাকাল্টি- এই পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদনকারীকে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাশ করতে হবে। 
  • অফিস অ্যাসিসট্যান্ট- আবেদনকারীদের স্নাতক পাশ করতে হবে। BSW/BA/B.Com - এই বিষয়ে স্নাতক পাশ করতে হবে। থাকতে হবে কম্পিউটার বিষয়ক জ্ঞান। এছাড়াও অ্যাকাউন্টিং বিষয়ে একদম সাধারণ জ্ঞান থাকা জরুরি। 
  • ওয়াচম্যান কাম গার্ডেনার- সপ্তম শ্রেণি পাশ করলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

২২ থেকে ৪০ বছর বয়সীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। 

নিয়োগ প্রক্রিয়া, যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়ার জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে পার্সোনাল ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন/প্রেজেন্টেশন। যোগ্য প্রার্থীদের পরবর্তী পর্যায়ে ব্যক্তিগত ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এরপর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের। চুক্তি ভিত্তিক ভাবে নিয়োগ করা হবে এই আবেদনকারীদের। এক বছরের জন্য চুক্তি করে নিয়োগ করা হবে আবেদনকারীদের। 

অন্যদিকে চাকরি প্রার্থীদের নজর রয়েছে এসবিআই পিও নোটিফিকেশনের দিকে। স্টেট ব্যাঙ্ক অবশ্য প্রবিশনারি অফিসারের পদে নিয়োগের জন্য এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে অনুমান দ্রুত এই নোটিফিকেশন প্রকাশিত হবে। তখনই জানা যাবে এবছর স্টেট ব্যাঙ্ক প্রবিশনারি অফিসার পদে কতজনকে নিয়োগ করবে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন, কীভাবে আবেদন করা যাবে এবং অন্যান্য যাবতীয় খুঁটিনাটি তথ্য। 

আরও পড়ুন- NABARD সংস্থায় দশম পাশেই চাকরির সুযোগ; কোন বিভাগে, কত শূন্যপদ ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget