এক্সপ্লোর

Recruitment News: NABARD সংস্থায় দশম পাশেই চাকরির সুযোগ; কোন বিভাগে, কত শূন্যপদ ?

NABARD Recruitment: নাবার্ড সংস্থায় অফিস অ্যাটেনডেন্টের পদের জন্য আবেদন করতে বিভাগ অনুযায়ী বিভিন্ন রকম আবেদনের ফি দিতে হবে। অসংরক্ষিত, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য ৪৫০ টাকা আবেদনের ফি দিতে হবে।

NABARD Recruitment: ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (গ্রুপ সি) অফিস অ্যাটেনডেন্ট পদের (Bank Jobs) জন্য নিয়োগ করবে। এই পদের জন্য ১০৮ জন কর্মীকে নেওয়া হবে। আগামী ২ অক্টোবর থেকে এই পদের জন্য আবেদন শুরু হতে চলেছে, এই আবেদন (Recruitment News) চলবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত। www.nabard.org ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য (NABARD Recruitment) আবেদন করতে পারেন। শুধু এখান থেকে আবেদনই নয়, বরং আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সরকারি সেক্টরে যারা নিজেদের পেশা গড়ে তুলতে চান, দশম শ্রেণি পাশ করেছেন তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া একটি বড় সুখবর।

বয়সসীমা

আবেদনকারীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ সীমার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই শিথিলকরণের বিধি তফসিলি জাতি ও উপজাতিভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য প্রযোজ্য যাতে আরও বেশি সংখ্যক প্রার্থীরা এই সুযোগের সুবিধে নিতে পারেন।

আবশ্যক নথিপত্র কী লাগবে

আধার কার্ড

স্থায়ী ঠিকানার প্রমাণ পত্র

দশম শ্রেণির মার্কশিট

পাসপোর্ট মাপের ফটোগ্রাফ

স্বাক্ষর

আবেদন মূল্য কত

নাবার্ড সংস্থায় অফিস অ্যাটেনডেন্টের পদের জন্য আবেদন করতে আবেদনকারীদের বিভাগ অনুযায়ী বিভিন্ন রকম আবেদনের ফি দিতে হবে। অসংরক্ষিত, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৪৫০ টাকা আবেদনের ফি দিতে হবে। তবে অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের ফি দিতে হবে ৫০ টাকা। প্রার্থীদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই আবেদনের ফি জমা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন

সবার আগে প্রার্থীদের নাবার্ডের অফিসিয়াল ওয়েবসাইট nabard.org-তে যেতে হবে।

এই ওয়েবসাইটের হোমপেজে লিঙ্কে ক্লিক করতে হবে যেখানে লেখা আছে NABARD Office Attendant Recruitment 2024।

এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে প্রথমে নিজের। প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে।

আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করতে হবে।

এরপরে সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করুন এবং আপলোড করুন।

এরপরেই প্রার্থীদের জমা করতে হবে আবেদনের ফি।

সমস্ত তথ্য চেক করার পরে Submit বাটনে ক্লিক করতে হবে।

এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি ডাউনলোড করে নিজের কাছে একটা প্রিন্ট আউট হার্ডকপি রেখে দিতে হবে।

আরও পড়ুন: Success Story: বাবা অটো চালান, নিজে ভুগেছেন যক্ষ্মায়; তবু হাল না ছেড়ে NEET উত্তীর্ণ তরুণী

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget