এক্সপ্লোর

Job News : গ্র্যাজুয়েট হলেই ব্যাঙ্কে চাকরি ! ৪,৫০০টি শুন্য পদে কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে ?

Central Bank of India Recruitment 2026 : সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৪,৫০০টি শুন্য পদের জন্য শিক্ষানবিশ নিয়োগ হচ্ছে। সারা দেশের যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

কলকাতা : AI-এর দুনিয়ায় যখন একের পর এক সংস্থা থেকে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। ঠিক তখন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৪,৫০০টি অ্যাপ্রেন্টিস (Apprentice) বা শিক্ষানবিশ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে। সারা দেশের যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

এই নিয়োগ প্রক্রিয়াটি সেইসব তরুণদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যারা ব্যাঙ্কের চাকরিতে অভিজ্ঞতা অর্জন করতে এবং নিজেদের কর্মজীবন ভালোভাবে শুরু করতে চান। আবেদন প্রক্রিয়াটি  ২০২৬ সালের ১২ই জুন থেকে শুরু হয়েছে এবং প্রার্থীরা ২০২৬ সালের ২২শে জুন পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন নিয়োগ পরীক্ষাটি ২০২৬ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে ?

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৪,৫০০টি শুন্য পদের জন্য শিক্ষানবিশ নেওয়া হবে। নির্বাচিত প্রার্থীরা ব্যাঙ্কিং কাজের জন্য প্রশিক্ষণ পাবেন, যা ভবিষ্যতে তাদের ব্যাঙ্ক ও আর্থিক খাতে আরও ভালো সুযোগ পেতে পারবেন। 

কারা আবেদন করতে পারবেন?

শিক্ষানবিশ পদে আবেদনকারী প্রার্থীদের ভারত সরকার কর্তৃক স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের জন্ম ৩১ মে, ১৯৯৮-এর আগে বা ৩১ মে, ২০০৬-এর পরে হওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আরও পড়ুন - স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, ৭,১৫০ শূন্যপদে শিক্ষানবীশ নেবে ব্যাঙ্ক, রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ল

কীভাবে শিক্ষানবিশ বাছাই করা হবে?

প্রথম পর্যায়টি হবে একটি অনলাইন পরীক্ষা, যা বিএফএসআই এসএসসি (BFSI SSC) দ্বারা পরিচালিত হবে। মোট ১০০টি প্রশ্ন থাকবে, যার প্রতিটির জন্য এক নম্বর থাকবে। পরীক্ষার মোট সময়কাল ৬০ মিনিট। অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্থানীয় ভাষার পরীক্ষার জন্য ডাকা হবে। যে রাজ্যের জন্য তাঁরা আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় ভালোভাবে জ্ঞান থাকতে হবে।

আবেদন ফি কত?

জেনারেল, EWS, এবং OBC (পুরুষ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৯৪৪ টাকা। মহিলা প্রার্থীদের জন্য ফি ৭০৮ টাকা। SC, ST, ভিন্নভাবে সক্ষম, এবং ট্রান্সজেন্ডার প্রার্থীদের ২৩৬ টাকা দিতে হবে। 

কিভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের প্রথমে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিয়োগ লিঙ্কে ক্লিক করে নতুন আবেদনের জন্য ক্লিক করুন। সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং নির্ধারিত ফি জমা দিন। ফর্ম জমা দেওয়ার পরে, একটি প্রিন্টআউট নিন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Advertisement

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget