এক্সপ্লোর

CUET UG 2024: CUET-UG-তে রেকর্ড ! এক দিনে পরীক্ষার্থী ২৫ লাখেরও বেশি- প্রথম দু-দিনে কতজন পরীক্ষা দিলেন ?

CUET-UG: এই দু-দিনেই রেকর্ড গড়ল NTA। দৈনিক ২৫ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী এবার পরীক্ষা দিলেন এবং এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে NTA পরীক্ষা পরিচালনা করল প্রথম।

CUET Exam: কলেজে স্নাতক স্তরে ভর্তির জন্য যে CUET-UG দিতে হয়, তা আয়োজন ও পরিচালনার দায়িত্ব এখন ন্যাশনাল টেস্টিং এজেন্সির। এই বছর ১৫ মে থেকে শুরু হয়ে গিয়েছে এই CUET-UG পরীক্ষা। সারা দেশের মোট ২১৭৫টি পরীক্ষাকেন্দ্রে চলছে এই পরীক্ষা (CUET UG 2024)। তবে ১৫ মে শুধুমাত্র দিল্লির ২৭৮টি পরীক্ষাকেন্দ্রে অনিবার্য কারণে পরীক্ষা বাতিল করা হয়। সেই পরীক্ষা আবার নেওয়া হবে ২৯ মে তারিখে। ইতিমধ্যে নতুন করে পরীক্ষার অ্যাডমিটও প্রকাশ্যে এসেছে দিল্লির পরীক্ষার্থীদের জন্য। রসায়ন, জীববিদ্যা, ইংরেজি ও সাধারণ পরীক্ষা এই চার বিষয়ের পরীক্ষা হয়েছে প্রথম দু-দিনে। আর এই দু-দিনেই রেকর্ড গড়ল NTA। দৈনিক ২৫ লাখেরও বেশি ছাত্র-ছাত্রী এবার পরীক্ষা দিলেন এবং এই বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের নিয়ে NTA পরীক্ষা পরিচালনা করল প্রথম।

এই নতুন রেকর্ড উল্লেখ করে গতকাল ১৬ মে ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার (Prof. Mamidala Jagadesh Kumar) একটি পোস্ট দেন সমাজমাধ্যমে এবং জানান যে সারা দেশে এই দু-দিনে কতগুলি পরীক্ষাকেন্দ্রে মোট কতজন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিলেন। এই পরিসংখ্যান দেখে অবাক হতে হয়। দেশের মোট ১৬৪০টি পরীক্ষাকেন্দ্রে ৬,৪৩,৭৫২ জন পরীক্ষার্থী ছিলেন রসায়নের। ১৩৬৮টি পরীক্ষাকেন্দ্রে জীববিদ্যার পরীক্ষা দেন ৩,৬৩,০৬৭ জন, ২০৭৭টি পরীক্ষাকেন্দ্রে ইংরেজি বিষয়ের পরীক্ষা দেন ৮,৬২,২০৯ জন এবং সাধারণ পরীক্ষায় বসেছেন ৭,২১,৯৮৬ জন যা কিনা মোট ১৮৯২টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছিল।

প্রথমদিনে CUET-UG-তে উপস্থিতির হার ছিল ৭৫ শতাংশের বেশি, এমনটাই জানান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক জগদীশ কুমার। সমাজমাধ্যমে CUET-UG-র প্রথমদিনের কিছু পরিসংখ্যান শেয়ার করে জগদীশ কুমার লেখেন, 'যেহেতু পরীক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছেন, তাই NTA-কে একদিনে ২৫,৯১,১০১ জন পরীক্ষার্থীকে পরিচালনা করতে হয়েছে। পেন ও পেপার মোডে নিবন্ধীকৃত মোট পরীক্ষার্থীর ৪৪.৭১ শতাংশই পরীক্ষা দিয়েছেন একদিনে। আর এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে প্রথম CUET-UG পরিচালনা করা NTA-র জন্য এক বিরাট সাফল্য, বিরাট রেকর্ড।

১৫ মে থেকে ১৮ মে পর্যন্ত যে সমস্ত পরীক্ষা আছে, তা সবই হবে পেন-পেপার মোডে এবং বাকি দিনের সব পরীক্ষাই হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড মোডে। ২১ মে থেকে ২৮ মে পর্যন্ত এই সিবিটি মোডে পরীক্ষা চলবে। সবার শেষে ২৯ মে হবে দিল্লির পরীক্ষার্থীদের পরীক্ষা (CUET UG 2024) যা কিনা ১৫ মে বাতিল হয়ে গিয়েছিল।

আরও পড়ুন: NEET UG ২০২৪-র Answer Key বেরোবে খুব শিগগির, কীভাবে হিসেব করবেন NTA স্কোর ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget